Friday, June 5, 2026

ভারতের তিন–চার উইকেট দ্রুত চান ডি ভিলিয়ার্স

Date:

Share post:

দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে আফগানিস্তানকে হারানোর মধ্য দিয়ে ‘চোকার’ ও ‘সেমিফাইনালের দলের’ মতো নেতিবাচক ট্যাগের বোঝা থেকেও নিজেদের মুক্তি দিতে পেরেছে প্রোটিয়ারা। কিন্তু এবার তারা জিততে চায় প্রথম বিশ্বকাপ শিরোপাও।

আজ রাতে দক্ষিণ আফ্রিকার প্রথম ফাইনাল নিয়ে আশাবাদী দলটির প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সও। ফাইনালে ভারতকে ফেবারিট মানলেও এইডেন মার্করামের দলের নতুন ইতিহাস গড়ার সামর্থ্যে আস্থা আছে তাঁর। এ জন্য কিছু পরামর্শও দিয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি।
আরও পড়ুনঃ রেকর্ড তাপপ্রবাহের পর রেকর্ড বৃষ্টি, রাজধানীতে প্রাণ গেল ৬জনের

ফাইনালে বার্বাডোজের উইকেটে শুরুতে পেসাররা সুবিধা পাবেন বলে মনে করেন ডি ভিলিয়ার্স। আর এ সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নেওয়ার পরামর্শ দিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘এই টুর্নামেন্টের বেশির ভাগ উইকেট ফ্ল্যাট, মন্থর এবং পেসারদের জন্য খুব বেশি কিছু নেই। তবে আমি জানতাম, ত্রিনিদাদের উইকেটে নতুন বলে পেসারদের জন্য কিছু সুবিধা থাকবে। এই কথা বার্বাডোজকে নিয়েও বলা যায়। এখানেও ত্রিনিদাদের মতো বল দুদিকে খুব বেশি সুইং করবে না। তবে কিছুটা বাড়তি বাউন্স পাওয়া যাবে। আর এখানেই দক্ষিণ আফ্রিকার সুযোগ আছে। তাদের শুরুতেই রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার ও ঋষভ পন্তকে আউট করতে হবে। ৩০ থেকে ৪০ রানের মধ্যেই ভারতের ৩–৪ উইকেট তুলে নিতে হবে। তবে ভারত যদি ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করে, দক্ষিণ আফ্রিকা চাপে পড়ে যাবে।’

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...