Saturday, April 4, 2026

তলিয়ে গেল ভারতীয় সেনার ট্যাঙ্ক, ডুবে মৃত ৫ জওয়ান

Date:

Share post:

লাদাখের সিওক নদীতে হঠাৎ বানে তলিয়ে গেল ভারতীয় সেনার একটি টি-৭২ ট্যাঙ্ক। ট্যাঙ্কের মধ্যে ডুবে মৃত্যু হল পাঁচ সেনা জওয়ানের। তাঁদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসারও ছিলেন। ভারত-চিন সীমান্তে কাছাকাছি রুটিন মহড়া চলাকালীন এই দুর্ঘটনা ঘটে বলে দাবি ভারতীয় সেনার। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

শনিবার ভোর তিনটে নাগাদ ভারতীয় সেনার ১৪ কর্পসের রুটিন প্রশিক্ষণ চলছিল লেহ শহরের ১৪৮ কিমি দূরে মন্দির মোড় এলাকায়। সিওক নদীর পারাপারের সময় টি-৭২ ট্যাঙ্কটি আটকে যায়। সাহায্য করার জন্য দ্রুত আরও বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু হঠাৎই প্রবল বান আসে সিওক নদীতে। তাতেই ডুবে যায় ট্যাঙ্কটি। তার ভিতরে আটকে মৃত্যু হয় পাঁচ জওয়ানের।

দ্রুত সেনা জওয়ানরা মৃতদেহগুলি উদ্ধার করেন। ঘটনায় শোক প্রকাশ করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের জানান, লাদাখে ট্যাঙ্কে নদী পার হতে গিয়ে ভারতীয় সেনার পাঁচ সাহসী জওয়ানের মৃত্যুতে গভীর শোকাহত। দেশের প্রতি সাহসী জওয়ানদের আদর্শ সেবার কথা আমরা ভুলতে পারব না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...