Friday, April 3, 2026

নিউমার্কেটে দুপক্ষের ধুন্ধুমার, রাস্তা আটকে বিক্ষোভে হকাররা

Date:

Share post:

নিউমার্কেট এলাকায় হকার সমস্যা মিটিয়ে একমাসের মধ্যে এলাকায় সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এনিয়ে শুক্রবার এলাকায় পরিদর্শনও করে পাঁচ সদস্যের হাইপাওয়ার কমিটি। তার মধ্যেই শনিবার হকারদের দুই দলের অশান্তিতে অশান্ত হল নিউমার্কেট চত্বর। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন একদল হকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থনে যান কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। পুলিশের আশ্বাসে অবরোধ উঠলেও যানজটে দুর্ভোগের শিকার হয় শহরের মানুষ।

নিউমার্কেট চত্বরকে হকারদের স্বার্থ বজায় রেখে পথচারীদের জন্য সাজিয়ে তুলতে ইতিমধ্যেই সমীক্ষা শুরু করেছে হাইপাওয়ার কমিটি। মুখ্যমন্ত্রী সেই রিপোর্ট নেবেন কমিটির থেকে। তার আগেই শনিবার নিউমার্কেটের হকারদের একদল এলাকায় পার্কিং করতে বাধা দেয়। পথের ধারের অস্থায়ী হকারদের বিভিন্ন নির্দেশ দেওয়া থেকে একাধিক বিষয়ে অন্য দল হকারদের সঙ্গে তাঁদের বচসা বেধে যায়। পরিস্থিতি বড় আকার নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতিতে গড়ায়।

অশান্তির পরিবেশে নিউমার্কেট, সেই সংলগ্ন হগ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিমপার্ক মল সব বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ হকাররা এস এন ব্যানার্জি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। যানজট হয়ে যায় ধর্মতলা-শিয়ালদহ সংযোগকারী গুরুত্বপূর্ণ এই রাস্তায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে দুপক্ষের মধ্যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে।

ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানান, নিউমার্কেট থানায় এসেছিলেন হকাররা। তাঁদের সব অভিযোগ গ্রহণ করা হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনও ব্যবসায়ী নিরাপত্তাহীনতার যথাযথ অভিযোগ করেন তাহলে পিকেটিং বা যেমন প্রয়োজন ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কেউ নিরাপত্তাহীনতার অভিযোগ করেনি। এলাকায় পুলিশ পিকেট শুধু নয়, পুলিশের আধিকারিকদের উপস্থিতির নিশ্চয়তা দেন তিনি।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...