Thursday, March 19, 2026

মেঘলা আকাশে বিক্ষিপ্ত বৃষ্টি, শনি-রবিতে ভাসবে দক্ষিণবঙ্গ

Date:

Share post:

কয়েক ঘণ্টার মধ্যেই ঝেপে বৃষ্টি, সতর্কতা জারি হাওয়া অফিসের। বৃহস্পতিবার থেকে যে বৃষ্টির পূর্বাভাস ছিল শুক্রবার তা অক্ষরে অক্ষরে মিলে গেল। উইকেন্ডেও চলবে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আজ এবং আগামিকাল পুরোদস্তুর বর্ষার আমেজ উপভোগ করবেন সাধারণ মানুষ। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া , দুই বর্ধমান, দুই মেদিনীপুরে বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। উপকূল ও পূর্ব দিকের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা (Heavy Rain forecast in North Bengal) জারি করা হয়েছে।

শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।কলকাতায় দিনভর মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই মিলছে না এখনই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে পাঁচ জেলায়। পার্বত্য এলাকা-সহ উপরের দিকের পাঁচ জেলায় আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। রাতভর বৃষ্টির জেরে নতুন করে ধস বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নং জাতীয় সড়কে। লিকুভির এবং ২৮ মাইলের মাঝে ধস নামায় বন্ধ শিলিগুড়ির সঙ্গে সিকিম এবং কালিম্পংয়ের সড়ক যোগাযোগ। ঘুরপথে চলছে গাড়ি।

এর পাশাপাশি লাদাখে নদীতে জল বাড়ায় সেনা ট্যাংক ভেসে যাওয়ার খবর মিলেছে। একাধিক জওয়ানের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

 

spot_img

Related articles

৯০০ গোল, মেসির মাইলস্টোনের দিনে আটকে গেল ইন্টার মায়ামি

সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল মেসির (Messi)।নিজের কেরিয়ারে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন এলএম টেন।...

সপ্তাহান্তে কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের, জোরালো হচ্ছে ক্লাউড ব্রাস্টের সম্ভাবনা!

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্র শনিবারে রাজ্যজুড়ে...

ডাবগ্রাম-ফুলবাড়িতে মা-ছেলের লড়াই: শিখার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু রঞ্জনের

সম্পর্কে তাঁরা মা-ছেলেই বলা যায়। কিন্তু রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মেরুর। এবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে মুখোমুখি একসময়ের রাজনৈতিক গুরু...

নাকা চেকিংয়ের লাইভ স্ট্রিমিং, রাজ্যে ২৫০০ কেন্দ্রীয় বাহিনী! বাংলার ভোটে বেনজির পদক্ষেপ কমিশনের

বাংলায় ভোট (West Bengal assembly Election) ঘোষণা হওয়ার আগে থেকেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে টহলদারি। এবার নির্বাচনের...