Tuesday, June 9, 2026

আজ দেশের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ বাংলার মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

শহরে এসেছেন দেশের শীর্ষ আদালতের (SC) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। কলকাতা হাই কোর্টের (Calcutta High court) বার লাইব্রেরির ২০০ বছর উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে এই প্রথমবার কলকাতায় এসেছেন প্রধান বিচারপতি। আজ ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির (National Judicial Academy) একটি আলোচনাসভায় অংশ নেন তিনি। ওই অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নিজের বক্তব্যে বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে কোন রাজনৈতিক পক্ষপাতিত্বকে প্রাধান্য না দেওয়ার অনুরোধ করেন মমতা। তিনি বলেন বিচার ব্যবস্থা স্বচ্ছ ও সৎ হওয়া প্রয়োজন। প্রধান বিচারপতির সামনেই বিচার ব্যবস্থাকে বিশ্বস্ত এবং গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আইনের লোক হিসেবে তিনি কয়েকটা কেস লড়েছেন তাই তিনি জানেন যে বিচার ব্যবস্থা যদি সাহায্য না করে মানুষের অন্য কোথাও যাওয়ার উপায় থাকে না। সেই দিক থেকে বিচার ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বলি আইন সম্মেলনের মন্তব্য মুখ্যমন্ত্রীর।

দেশের বিচার ব্যবস্থায় ব্যাপক আধুনিকীকরণ আনা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অনেক বেশি নজর কেড়েছেন। সেই সঙ্গে সংবিধান রক্ষায় তাঁর বার্তা বারবার তাঁকে আলোচনায় এনে দিয়েছে। প্রধান বিচারপতি হয়ে প্রথমবার কলকাতায় আসেন তিনি শুক্রবার। রাজ্যের একাধিক মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। এই আবহে অসমাপ্ত মামলা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিচারপতির কোনও কথা হয় কিনা সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। প্রধান বিচারপতি এদিন বাকস্বাধীনতার পাশাপাশি সাংবিধানিক নৈতিকতার কথাও তুলে ধরেন।


 

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...