Saturday, April 4, 2026

প্রকাশিত মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, মেধাতালিকায় স্থান বদল ৪ পরীক্ষার্থীর

Date:

Share post:

প্রকাশিত হল এই বছরের মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল। আর তাতেই বদলে গেল মেধাতালিকা। ৫৭ থেকে বেড়ে প্রথম দশে জায়গা হল ৬৪ জনের। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, মেধাতালিকায় স্থান বদল হয়েছে ৪ জন পরীক্ষার্থীর। এদের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার অলিভ গায়েন ৬৮৮ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে ছিল পরে ৬৯০ পেয়ে সে উঠে এসেছে চতুর্থ স্থানে। দক্ষিণ দিনাজপুরের সঞ্জীবকুমার দে ৬৮৯ নম্বর পেয়ে পঞ্চম স্থানে, আবৃত্তি ঘটক ৬৮৮ পেয়ে ষষ্ঠ স্থানে এবং দক্ষিণ ২৪ পরগনার ঋতব্রত নাথ ৬৮৭ পেয়ে সপ্তম স্থান পেয়েছে। এরা প্রত্যেকেই রিভিউয়ের ফলাফলে ২ থেকে ৩ নম্বর বেশি পেয়েছে প্রথম দশের মেধাতালিকায় নতুন করে স্থান পেয়েছে আরও ৭ জন। ফলে সেই সংখ্যা ৫৭ থেকে বেড়ে হল ৬৪।

তবে তাৎপর্যপূর্ণ ভাবে দেখা গিয়েছে শুধুমাত্র নম্বর যোগ করার গন্ডগোলের জন্যই নম্বর বেড়েছে বেশিরভাগ ক্ষেত্রে। পর্ষদ জানাচ্ছে, সর্বোচ্চ ২২ নম্বর পর্যন্ত বেড়েছে। সব মিলিয়ে ১৩,৭০৬ জন পড়ুয়ার প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে। পর্ষদ সূত্রে খবর, ১৪,২২৯টি খাতা মিলিয়ে দেখার পর রিভিউয়ে ১,২৩৮টি খাতার নম্বর পরিবর্তিত হয়েছে। স্ক্রুটিনির ক্ষেত্রে ১২,৪৬৮ জনের নম্বর পরিবর্তন হয়েছে। এই বছর পোস্ট পাবলিকেশন রিভিউয়ের জন্য ৩,৫০৮ জন, স্ক্রুটিনির জন্য ৪১,৭৮১ জন আবেদন জানিয়েছিল। রামানুজবাবু জানান, ৬৩ লক্ষ খাতার মধ্যে ১২ হাজার খাতায় ভুল পাওয়া গেছে, সেটাও না হওয়াই উচিত ছিল। প্রতি বছরই কিছু না কিছু ভুলত্রুটি হয়েই থাকে। তবে যতটা সম্ভব এই বিষয়টি ত্রুটিমুক্ত করা প্রয়োজন। এই ভুল থেকেই শিক্ষা নেওয়া উচিত।

আরও পড়ুন- নেট-নিট অনিয়ম নিয়ে দুর্নীতির প্রতিবাদ, দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক এসএফআই-এর

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...