Tuesday, April 7, 2026

রাজ্যপালকে আবার চিঠি, শপথ জট কাটাতে উদ্যোগ স্পিকারের

Date:

Share post:

নির্বাচনের ফলাফলের পরে কেন্দ্রে সরকার গঠন করে সংসদের অধিবেশনও শুরু হয়ে গিয়েছে। অথচ একই সঙ্গে নির্বাচিত হয়েও বাংলার দুই তৃণমূল বিধায়ক এলাকার উন্নয়নে সামিল হতে পারছেন না। বিষয়টি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়কেও প্রবলভাবে অস্বস্তিতে ফেলেছে। তিনি শপথ গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য কোনও পথই বাকি রাখছেন না। জটিলতা তৈরি করা রাজ্যপাল সিভি আনন্দ বোস থেকে রাষ্ট্রপতি পর্যন্ত দরবার করতেও তিনি বাকি রাখেননি। ফের জটিলতা কাটাতে রাজ্যপালকে বিধানসভায় আসতে অনুরোধ করেন তিনি।

বরাহনগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলার তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন প্রতিদিনই নিজেদের ন্যায্য শপথের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। উল্টোদিকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও ‘ক্লান্ত’ রাজভবনের ভূমিকায়। তাঁর প্রশ্ন, কেন নির্বিঘ্নে নিয়ম অনুযায়ী শপথ গ্রহণ করে বিধায়ক হিসাবে স্বীকৃতি পাবেন না দুই কেন্দ্রের জয়ী প্রার্থীরা।

বৃহস্পতিবার রাতে ফের চিঠি পাঠান তিনি রাজ্যপালের কাছে। তার আগে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কাছেও দরবার করেন তিনি। অভিযোগ জানিয়ে রাজ্যপালকে সঠিক পথে চালিত করার অনুরোধ করেন। কিন্তু তাতে কোনও ফল না হওয়ায় ফের রাজ্যপালকে চিঠি লিখে বিধানসভায় আসার অনুরোধ জানান তিনি।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...