Friday, June 5, 2026

ভেঙে পড়ছে মোদি সরকার! তিন বিমানবন্দর দুর্ঘটনায় কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

পরপর তিনদিন তিন বিমানবন্দরের অংশ ভেঙে পড়ার ঘটনায় এবার মোদি সরকারকে চরম কটাক্ষ তৃণমূলের। বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ার সঙ্গে মোদি সরকারের ভেঙে পড়ার তুলনা করে কটাক্ষ তৃণমূলের। রাস্তা থেকে বিমানবন্দর বারবার ঘটা করে উদ্বোধনের সময় বিজেপি যা ‘মোদি গ্যারান্টি’ বলে দাবি করে, ভেঙে পড়ার পর তা-ই বিরোধীদের এমনকি নেহেরুর দোষ বলে দাবি করতেও দ্বিধা করেনি বিজেপি।

তারপরেও পরপর তিনদিনে তিনটি বিমান বন্দরের অংশ ভেঙে পড়ায় কোনওভাবেই দায় এড়াতে পারে না বিজেপি, দাবি তৃণমূলের। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, মোদি সরকার ভেঙে পড়ছে আক্ষরিক অর্থেই। দিল্লি, জবলপুরে একই ধরনের ঘটনার পর এবার গুজরাটের রাজকোট বিমানবন্দরের টার্মিনালের বাইরের ছাউনি ভেঙে পড়ল।

সেই সঙ্গে মোদি সরকারের আমলে যা যা তৈরি হয়েছে, সবক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত সমীক্ষা দাবি করা হয়। নরেন্দ্র মোদির আমলে তৈরি সব নির্মাণ খেলো ও দ্রুততায় তৈরি। যার ফলে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। সেই কারণেই এই সব নির্মাণের কঠিন সমীক্ষার দাবি করে তৃণমূল।

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...