Friday, April 3, 2026

পেরুকে ২-০ গোলে হারল মেসিহীন আর্জেন্তিনা, জোড়া গোল লাউতারো মার্টিনেজের

Date:

Share post:

কোপা আমেরিকার গ্রুপ পর্বের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্তিনা। এদিন সকালে পেরুকে ২-০ গোলে হারল লিওনেল মেসিহীন আর্জেন্তিনা। নীল-সাদা দলের জোড়া গোল লাউতারো মার্টিনেজের। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করেছিল আর্জেন্তিনা। এই জয়ের ফলে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচ জিতে অপরাজিত থাকল তারা।

চোটের জন্য পেরুর বিরুদ্ধে খেলেননি মেসি। পেরুর বিরুদ্ধে আর্জেন্তিনার ম্যাচটা ছিল অনেকটা নিয়মরক্ষার। সে কারণেই গত ম্যাচের একাদশ থেকে ৯ জনকে পরিবর্তন করা হয়েছিল। নিষেধাজ্ঞা পাওয়ার কারণে ডাগআউটে ছিলেন না কোচ লিওনেল স্কালোনিও। তবে এই ম্যাচেও প্রথম থেকে দাপট দেখায় নীল-সাদার দল। পেরুর গোলরক্ষক গ্যালিসকে প্রথমার্ধের নায়ক বলা যেতেই পারে। অন্তত তিনি চার বার দলের নিশ্চিত পতন আটকেছেন । শুরু থেকেই আগ্রাসী ফুটবল শুরু আর্জেন্তিনা । তবে প্রথমার্ধে কোন গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে দাপট বজায় রাখে আর্জেন্তিনা। যার ফলে ম্যাচের ৪৭ মিনিটে ১-০ এগিয়ে যায় নীল-সাদার দল। ডি’মারিয়ার পাস থেকে বল পেয়ে ১-০ করেন লাউতারো মার্টিনেজ। এই নিয়ে চলতি কোপা আমেরিকায় তাদের গ্রুপ ম্যাচের প্রত্যেকটিতেই গোলের দেখা পেলেন বিশ্বজয়ী তারকা। এরপর ম্যাচে ৮৬ মিনিটে ফের এগিয়ে যায় আর্জেন্তিনা। এবারও আর্জেন্তিনাকে এগিয়েদেন মার্টিনেজ। এই জয়ের ফলে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্তিনা।

আরও পড়ুন- টি-টোয়েন্টি ছাড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...