Thursday, May 14, 2026

বিজেপিমুক্ত মহারাষ্ট্র গঠনের ডাক! বিধানসভা ভোটের আগেই ‘মাস্টারস্ট্রোক’ পাওয়ারের

Date:

Share post:

চলতি বছরের অক্টোবর (October) মাসেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। আর সেই নির্বাচনকে সামনে রেখেই এবার মহারাষ্ট্র (Maharashtra) দখলের লক্ষ্যে এক ছাতার তলায় মহা বিকাশ আঘাড়ি। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে সাফল্যের পর এবার নজরে বিধানসভা। আর সেই বিধানসভা নির্বাচনকেই ‘মহাভারতের’ সঙ্গে তুলনা করে বিজেপিমুক্ত মহারাষ্ট্র গঠনের ডাক এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar)। পাশাপাশি এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাওয়ার জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে হাতে হাত মিলিয়ে লড়াই করবে এনসিপি, কংগ্রেস ও উদ্ধবের শিব সেনা। লোকসভা নির্বাচনে এই জুটির প্রত্যাশিত সাফল্যে ভর করেই বিধানসভা নির্বাচনের আগে একনাথ শিন্ডে শিবিরকে চ্যালেঞ্জ মহা বিকাশ আঘাড়ির।

এদিন শরদ পাওয়ার সাফ জানান, মারাঠাভূমে একজোট হয়েই লড়বে বিরোধী শিবির। রাজ্যে পরিবর্তন প্রয়োজন। আর সেই পরিবর্তন সফল করতে জোটবদ্ধ হওয়াটা আমাদের নৈতিক কর্তব্য। এরপরই এনসিপি প্রধান আসন্ন বিধানসভা নির্বাচনকে মহাভারতের সঙ্গে তুলনা করে বলেন, “যেভাবে মহাভারতে মাছের চোখকে নিশানা করেছিলেন অর্জুন, ঠিক সেভাবেই আমাদের নজরে এখন শুধুই বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনে কংগ্রেস, এনসিপি ও শিব সেনা (উদ্ধব) একজোট হয়ে লড়াই করবে।

তবে এদিন আসন ভাগাভাগি নিয়ে কোনও আশার আলো শোনাননি পাওয়ার। তিনি সাফ জানান, আসন ভাগাভাগি নিয়ে এখনও পর্যন্ত বিরোধী শিবিরে কোনওরকম আলোচনাই হয়নি। তবে শীঘ্রই এই বিষয়ে তাঁরা বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন মহারাষ্ট্রের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০১৯ সালে শিব সেনা বিজেপির হাত ধরলেও পরে মনোমালিন্যের জেরে কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেন উদ্ধব ঠাকরে। যদিও ২০২২ সালে মহা বিকাশ আঘাড়ির সরকার মুখ থুবড়ে পড়ে। এরপর বিগত দু’বছরে মহারাষ্ট্রের রাজনীতিতে বহু পট পরিবর্তন হয়েছে। এবার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের এক ছাতার তলায় কংগ্রেস, এনসিপি ও শিবসেনা (উদ্ধব)।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...