Thursday, June 25, 2026

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা বিসিসিআই-এর

Date:

Share post:

গতকালই টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। এরপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসতে থাকে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। আরএরই মধ্যে বড় ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের। ভারতীয় দলের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে বিসিসিআই। এদিন এমনটাই জানালেন বোর্ড সচিব জয় শাহ।

এদিন জয় শাহ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, টি-২০ বিশ্বকাপ ২০২৪ জেতার জন্য টিম ইন্ডিয়াকে ১২৫ কোটি টাকা দেওয়া হবে। এই দলটা অসাধারণ প্রতিভা, তাগিদ আর খেলোয়াড়ি মনোভাবে পরিপূর্ণ। গোটা টুর্নামেন্ট জুড়েই সেটা দেখা গিয়েছে। সকল প্লেয়ার, কোচ আর সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানাই এই অসাধারণ সাফল্যের জন্য।“ গতকাল টি-২০ বিশ্বকাপের ফাইনালে ছিলেন জয় শাহ।

এদিকে বিশ্বকাপ জেতায় পুরস্কারমূল্য হিসাবে ২৪ লক্ষ ৫০ হাজার ডলার পেয়েছেন রোহিতেরা। ভারতীয় মুদ্রায় যা ২০ কোটি ৩৬ লক্ষ টাকা।

আরও পড়ুন- জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু ইস্টবেঙ্গলের, টালিগঞ্জ অগ্রগামীকে হারালো ৭-১ গোলে


Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...