Saturday, April 4, 2026

বিহার থেকে দুষ্কৃতী সুবোধ সিংকে রাজ্যে আনল সিআইডি!

Date:

Share post:

বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে (Subodh Singh) নিজেদের হেফাজতে নিলেন রাজ্যের গোয়েন্দা আধিকারিকরা। রবিবার ভোরে ট্রানজিট রিমান্ডে তাঁকে বাংলায় নিয়ে আসা হয়। পাটনার বেউর জেলে বসে বাংলায় একাধিক ডাকাতির অপারেশনের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ। কয়লা মাফিয়া রাজু ঝাঁ খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে তার নাম রয়েছে। ২০২২ সালে রানিগঞ্জের শুট আউটের ঘটনার সঙ্গেও তাঁর যোগ আছে। সম্প্রতি ব্যবসায়ী অজয় মণ্ডলকে (Ajay Mondal) খুনের হুমকি দেওয়ার সময় থেকেই এই গ্যাংস্টারের ব্যাপারে তৎপর হয় CID।

বিহারের জেলে বসেই বাংলার একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত সুবোধ সিংকে আজ আসানসোল আদালতে পেশ করা হবে। একের পর এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগের পাশাপাশি ভিন রাজ্যে বসে বাংলায় অপরাধমূলক কাজের নেটওয়ার্ক পরিচালনা করতো এই দুষ্কৃতী। সুবোধকে নিজেদের হেফাজতে নেওয়া নিঃসন্দেহে রাজ্য পুলিশের এক বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...