Wednesday, June 24, 2026

‘জানি সময় আসবে, তাই চুপ ছিলাম’, টি-২০ চ্যাম্পিয়ন হয়ে বলেন হার্দিক

Date:

Share post:

এটাই ছিল তাঁর কাছে নিজেকে প্রমাণ করার মঞ্চ। গত ৬ মাসের নানা যন্ত্রনা, নানা সমালোচনা সহ্য করেছেন তিনি। তার জবাব দেওয়ার জন্য সঠিক মঞ্চ খুঁজছিলেন তিনি, আর এটাই নাকি তাঁর কাছে সঠিক মঞ্চ। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন , তিনি হলেন হার্দিক পান্ডিয়া। গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। আর চ্যাম্পিয়ন হয়ে এমনটাই বললেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার।

ম্যাচ শেষে হার্দিক বলেন, “ খুব আবেগপ্রবণ। অনেক পরিশ্রম করেছি। কিন্তু সাফল্য আসছিল না। আমার কাছে এটা আরও বিশেষ মুহূর্ত। কারণ, গত ৬ মাসে আমার সঙ্গে অনেক কিছু হয়েছে। চুপ করে ছিলাম। একটাও কথা বলিনি। জানতাম, যদি পরিশ্রম করে যাই তাহলে একদিন জবাব দেওয়ার সুযোগ পাব। জানতাম, একদিন এই দিনটা আসবে।“

টানটান ম্যাচে শেষ বলে জয় আসে ভারতের। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ওভার বল করে ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। নিজের পারফরম্যান্স নিয়ে পান্ডিয়া বলেন, “ আমাদের বিশ্বাস ছিল। পরিকল্পনা করেছিলাম। সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি। শেষ পাঁচ ওভারের জন্য বুমরা ও বাকি বোলারদের ধন্যবাদ। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি। প্রতিটা বলে ১০০ শতাংশ দিয়েছি। সব সময় চাপ সামলাতে ভালবাসি। এই ম্যাচেও চাপের মধ্যে থেকে জিতেছি।”

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

আরও পড়ুন- ‘এই বিশ্বকাপ দ্রাবিড়ের প্রাপ্য, আমরা সবাই ভীষণ খুশি’, চ্যাম্পিয়ন হয়ে বললেন রোহিত


Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...