Saturday, April 4, 2026

তালিবানি শাসন! বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে যুগলকে ব্যাপক মারধর, নিন্দা তৃণমূলের

Date:

Share post:

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ। সালিশি সভায় যুবক-যুবতীকে বেধড়ক মারধর! সেই ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে (Social Media)। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের দীঘলগাঁও এলাকায়। ঘটনার নিন্দা করেন স্থানীয় বিধায়ক হামিদুল রহমান। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ওই গ্রামের বাসিন্দা ওই যুবক-যুবতী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। ঘটনা জানাজানি হতেই সালিশি সভা ডাকা হয়। সালিশি সভায় ডেকে ওই যুগককে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। মূল অভিযোগ ওঠে তাজমূল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি এলাকায় জেসিবি বলে পরিচিত। ঘটনায় কোনও অভিযোগ দায়ের না হলেও, স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করেছে চোপড়া থানার পুলিশ (Police)। পরে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত তাজমূল হক।

ইসলামপুর পুলিশ (Police) জেলার সুপার জবি কে টমাস বলেন, “এই বিষয়ে এখনও পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। ভিডিও একটি ভাইরাল হয়েছে। এ ব্যাপারে আমরা একটি সুয়ো মোটো মামলা দায়ের করেছি।”

ঘটনার নিন্দা করে বিধায়ক হামিদুল রহমান বলেন,” সালিশি সভার নামে বর্বরতার ঘটনা মেনে নেওয়া যায় না। তবে এই ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয়।” জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “এই ঘটনায় অভিযুক্তর সঙ্গে তৃণমূলের (TMC) কোনও সম্পর্ক নেই। যে ঘটনা ঘটেছে তা ঘটা উচিৎ ছিল না। আইন হাতে নেওয়া ঠিক হয়নি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।”





Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...