Saturday, April 4, 2026

রবিবারের চরম ভোগান্তি! ট্রাকের ধাক্কায় রেলগেট ভেঙে বন্ধ বনগাঁ-শিয়ালদা শাখায় ট্রেন চলাচল

Date:

Share post:

ট্রাকের ধাক্কায় ভেঙেছে রেলগেট। সেই ভাঙা রেলগেট হাইটেনশন তারের উপর পড়ে বন্ধ বনগাঁ-শিয়ালদা শাখায় ডাউন লাইনে ট্রেন চলাচল। প্রশাসন সূত্রে খবর, হাবড়ায় ৩০ নম্বর রেল গেট একটি ট্রাকের ধাক্কায় ভেঙে গিয়েছিল। সেই ভাঙা রেলগেটইওভারহেড তারের উপর পরে রবিবার। তার ছিঁড়ে গিয়ে আগুনের ফুলকি বের হতে থাকে। সেই সময় সেখানে এসে পৌঁছায় ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল। আগুনের ফুলকি দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ধাক্কাধাক্কি করে নামতে গিয়ে আহত হন বেশ কিছু যাত্রী।ঘটনার জেরে বেশকিছুক্ষণ বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল ।

তবে রবিবার ছুটির দিন হওয়ার ভিড় কম ছিল বলে বিপদ অনেকাংশে এড়ানো গেছে। এই ঘটনায় রেলের গাফিলতির দিকেই আঙুল তুলেছে সকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। পূর্ব রেলের মুখ্যজনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, একটি ট্রাকের ধাক্কা রেলগেট ভেঙে ওভারহডের তারের উপরে পড়ে। এরপরেই পাওয়ার ব্লক নিয়ে মেরামতির কাজ শুরু হয়। ওই ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

আরও পড়ুন- ১ জুলাই গোটা দেশে চালু হচ্ছে নতুন তিন অপরাধমূলক আইন, ফের বিরোধিতায় সরব তৃণমূল

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...