Wednesday, June 24, 2026

বার্বাডোজের মাঠ ভিজলো ভারতীয় ক্রিকেটারদের চোখের জলে, আবেগে ভাসলেন বিশ্ব চ্যাম্পিয়নরা

Date:

Share post:

২০১১ থেকে ২০২৪ – ঘরে বিশ্বকাপের ট্রফি আনার জন্য অপেক্ষাটা দীর্ঘ সময়ের হয়ে পড়েছিল। শনিবার রাতে যখন ৩০ বলে ৩০ রান করতে পারলেই দক্ষিণ আফ্রিকা (South Africa) এবারের T 20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার খেতাব জিতে যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তখন ১৪০ কোটির দেশে কোথাও চোখ বন্ধ করে প্রার্থনা চলছে কোথাও আবার হতাশায় মুখ ঘুরিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। এবারেও হল না? এই প্রশ্নকে বুকের মাঝে নিয়েই স্কোরবোর্ডের দিকে চোখ রেখেছেন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয় ক্রিকেট সমর্থকরা (Indian Cricket Fan)। ১৬ ওভার থেকে আচমকা ম্যাজিক। উত্তেজনা রইল ১৯.২ ওভার পর্যন্ত। তাইতো শেষ ওভারে আনরিখ নোখিয়ের ব্যাট থেকে বল বেরিয়ে মিড উইকেট এলাকায় যেতেই হাঁটু মুড়ে বসে পড়লেন হার্দিক। উইকেটের পিছনে কেঁদে ফেললেন ঋষভ পন্থ (Rishav Panth), মাথা নিচু করে চোখের জল মুছলেন বিরাট (Virat Kohli), মাঠে বসে আবেগে ভাসলেন বুমরা- সূর্যরা। ট্রফি না পাওয়ার খরা কাটিয়ে শাপ মুক্তি। টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত(T 20 World Cup Champion Team India)। ওয়েস্ট ইন্ডিজের মাটি ভিজলো বিশ্বজয়ীদের চোখের জলে।

বিশ্বসেরা হয়ে নিজের কোচিং কেরিয়ার শেষ করলেন হেডস্যার রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বিরাটকে জড়িয়ে ধরলেন রোহিত(Rohit Sharma)। হার্দিককে(Hardik Pandya) চুমু খেলেন ভারত অধিনায়ক। বেঞ্চে বসে থাকা মহম্মদ সিরাজ কেঁদে ভাসালেন। ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় ক্রিকেটারদের আবেগের বন্যার মাঝেই দেশের বিভিন্ন প্রান্তে আতশবাজির রোশনাই। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু শুভেচ্ছা বার্তা। গত বছর অস্ট্রেলিয়ার কাছে হেরে যে বিশ্বকাপ অধরা থেকে গেছিল, সেই কষ্ট আজ ভুলতে পেরেছে মেন ইন ব্লু। ভিডিও কলে স্ত্রী সন্তানদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল কিং কোহলিকে, মাঠে নেমে বুমরাকে জড়িয়ে ধরলেন স্ত্রী সঞ্জনা। মেয়েকে কোলে নিয়ে স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন রোহিত। শনিবার মধ্যরাতের এ দৃশ্য চিরস্থায়ী হয়ে থেকে গেল ভারতবাসীর মনে।

টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন বিরাট কোহলি। জীবনের গুরুত্বপূর্ণ দিনে নিজের জাত চিনিয়ে প্রমাণ করলেন কেন তিনি সচিনের উত্তরসূরী। টি-টোয়েন্টি খেলা ছাড়লেন ভারত অধিনায়ক রোহিত। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়ে ঠিক যতটা সমালোচিত হয়েছিলেন হার্দিক, এদিন নিজের কাধে দেশের জাতীয় পতাকা নিয়ে ততটাই গর্ব অনুভব করালেন ক্রিকেটপ্রেমীদের। এটাই টিম ইন্ডিয়া। ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...