Saturday, April 4, 2026

বিরাট-রোহিতের পর এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেন জাদেজা

Date:

Share post:

বিরাট কোহলি-রোহিত শর্মার পর এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেন রবীন্দ্র জাদেজা। এদিন সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটের ছোট ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কথা জানান জাড্ডু। গতকাল টি-২০ বিশ্বকাপ জয়ের পরই টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানান বিরাট-রোহিত। আর এদিন অবসরের কথা জানান জাদেজা।

এদিন বিশ্বকাপ ট্রফি হাতে একটি ছবি পোস্ট করে জাদেজা লেখেন, “ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গর্বিত ঘোড়া যেমন মাথা উঁচু করে চলে, আমিও তেমন দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখনও সেটা টেস্ট এবং এক দিনের ক্রিকেটে করার চেষ্টা করব। আমার স্বপ্ন ছিল টি-২০ বিশ্বকাপ জয়। তা সত্যি হয়েছে।“ ভারতের হয়ে ৭৪টি টি-২০ ম্যাচ খেলেছেন জাড্ডু। করেছেন ৫১৫ রান। নিয়েছেন ৫৪টি উইকেট।

 

View this post on Instagram

 

A post shared by Ravindrasinh jadeja (@royalnavghan)

গতকাল বিশ্বকাপ জয়ের পরই অবসরের কথা জানিয়ে বিরাট বলেন, “ এটাই আমার শেষ টি-২০ বিশ্বকাপ ছিল। ঠিক যেটা অর্জন করতে চেয়েছিলাম সেটাই করেছি। মাঝে মাঝে এটা মনে হয় যে আপনি হয়তো রান পাচ্ছেন না। তার পরেই একটা বড় রান চলে আসে। আসলে আমার কাছে ব্যাপারটা ছিল, হয় এখন, না হলে কখনও নয়। এটাই ভারতীয় দলের হয়ে আমার শেষ টি-২০ ম্যাচ ছিল। আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। জোর করে কোনও পরিস্থিতি তৈরি করার থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। সবাই জানত এর পরে কী হতে চলেছে। এটাই সময় নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। অসাধারণ সব ক্রিকেটার রয়েছে দলে। ওরাই দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং দলকে আরও উঁচুতে তুলবে।“

এরপর সাংবাদিক সম্মেলনে রোহিত বলএন, “ এটাই ভারতের হয়ে আমার শেষ টি-২০ ম্যাচ ছিল। এরপরে আমি আর দেশের হয়ে টি-২০ খেলব না। এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভাল মুহূর্ত হতে পারে না। এই ফর্ম্যাটে ভারতীয় দলে আমার অভিষেক হয়েছিল।“

আরও পড়ুন- ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করে কী বললেন দ্রাবিড় ?


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...