Friday, June 5, 2026

নিজেদের অ.পদার্থতা ঢাকতে অকারণে আমাকে ফাঁ.সাচ্ছে পুলিশ, বি.স্ফোরক অভিযোগ সুবোধের

Date:

Share post:

বিহারের বেউর জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিআইডি। ২০২২ সালে রানিগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও অপহরণের চেষ্টার অভিযোগের তদন্তেই সুবোধকে নিজেদের হেফাজতে চাইছেন রাজ্যের গোয়েন্দারা। রবিবার সেই অনুযায়ী বিহার পুলিশের টিম আসানসোল আদালতে নিয়ে আসে সুবোধকে। আদালত চত্বর থেকে বের হওয়ার সময় বিস্ফোরক মন্তব্য কুখ্যাত গ্যাংস্টারের। প্রিজন ভ্যানে উঠতে উঠতে সুবোধ স্পষ্ট বলে, ‘আমি ছয় বছর ধরে জেলে আছি। অকারণে আমাকে ফাঁসাচ্ছে। পুলিশের কোনও কাজ নেই, এরা অপদার্থ। নিজেদের অপদার্থতার জন্য আমার উপর সব দায় চাপাচ্ছে।’

উল্লেখ্য, আসানসোল আদালতের নির্দেশ ছিল তিন তারিখের মধ্যে বিহারের বেউর জেল থেকে আদালতে নিয়ে আসতে হবে সুবোধকে। সেই অনুযায়ী রবিবার সুবোধকে নিয়ে আসা হয় আসানসোল আদালতে। কিন্তু মামলাটি যেহেতু এডিজে ওয়ানের এজলাসে রয়েছে, তাই বিশেষ আদালতে এদিন সেটির শুনানি হয়নি। আসানসোল বিশেষ আদালতে সুবোধকে পেশ করা হলে বিচারক অভিযুক্তের একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামিকাল ফের সুবোধকে পেশ করা হবে আসানসোল এডিজে ওয়ানের এজলাসে। রাজ্যের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় মাস্টার মাইন্ড এই সুবোধ সিং। ২০২২ সালে রানিগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী সুন্দর ভালোটিয়ার বাড়িতে ডাকাতি ও তাঁকে অপহরণের চেষ্টা করেছিল ডাকাত দল। চলেছিল গুলির লড়াই। তিনজন গুলিবিদ্ধ হয়েছিল। ওই ঘটনায় ধৃত চার ডাকাতকে জিজ্ঞাসাবাদ করে সুবোধের নাম উঠে আসে। জানা যাচ্ছে সেই মামলার তদন্তেই সুবোধকে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিআইডি।

 

Related articles

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...