Saturday, April 4, 2026

নারী ক্ষমতায়নে জোর, এবার সমস্ত ব্লক-পুরসভায় ‘বৈঠকী সাক্ষাৎ’ করবে তৃণমূল মহিলা কংগ্রেস

Date:

Share post:

নারী শক্তির বিকাশের ক্ষেত্রে বরাবরই জোর দিয়েছে তৃণমূল। মহিলাদের সঙ্গে আলোচনা তাদের সুবিধা ও অসুবিধের দিকে বাড়তি নজর দিয়েছে দল। এবার বিধানসভা নির্বাচনের অনেকটা আগে থেকেই ফের নতুন কর্মসূচি নিচ্ছে তৃণমূল কংগ্রেস।

জানা গিয়েছে, এবার রাজ্যের সমস্ত ব্লক ও পুর অঞ্চলে ‘বৈঠকী সাক্ষাৎ’ করবে তৃণমূল মহিলা কংগ্রেস। পহেলা আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে একমাস ধরে। এরপর আবার দলের মহিলা কর্মী ও সদস‌্যদের নিয়ে কর্মিসভা করবে দল। সেই কর্মসূচি শুরু হবে সেপ্টেম্বর মাসে। চলবে প্রথম দুই সপ্তাহ। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘মুখোমুখি আমরা’। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মহিলাদের উন্নয়নের কথা ভেবেছেন ঠিক তেমনভাবেই রাজ্যের মহিলারাও মুখ্যমন্ত্রীকে দুহাত ভরে ভোট দিয়েছেন। সেই প্রতিফলন দেখা গিয়েছে, লোকসভা নির্বাচনের ফলাফলে। তারা ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রীর উন্নয়নে। তাই ২৬ এর লক্ষ্যে এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে সংগঠন প্রসারের প্রস্তুতি।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, নির্বাচন পরবর্তীতে সাংগঠনিক জেলাভিত্তিক রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে। উত্তরবঙ্গের অনেক জেলায় মহিলা ভোট বেড়েছে তবে কোচবিহার ছাড়া অন‌্য কেন্দ্রে নজরকাড়া সাফল্য চোখে পড়েনি। লক্ষ্মীর ভাণ্ডার-সহ মুখ‌্যমন্ত্রীর নানা কর্মসূচির টানে আগের চেয়ে অনেক বেশি সংখ‌্যায় মহিলা ভোটাররা আমাদের দলে এসেছেন। তাঁদের সাংগঠনিক নেটওয়ার্কে নিয়ে আসতে এবার বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন- বিজেপিমুক্ত মহারাষ্ট্র গঠনের ডাক! বিধানসভা ভোটের আগেই ‘মাস্টারস্ট্রোক’ পাওয়ারের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...