Wednesday, June 24, 2026

ভারতীয় সেনার নতুন প্রধান উপেন্দ্র দ্বিবেদী, আসমুদ্র-হিমাচল সামলানোয় দক্ষ

Date:

Share post:

ভারতীয় সেনার ৩০তম প্রধান হলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। জেনারেল মনোজ পান্ডের অবসরের পরে তাঁর জায়গায় দায়িত্বে এলেন দ্বিবেদী। এর আগে তিনি ডিফেন্স স্টাফের উপপ্রধান পদে ছিলেন। একদিকে যেমন কাশ্মীর, তেমনই অন্যদিকে রাজস্থানের মতো এলাকাতেও কাজের অভিজ্ঞতা রয়েছে উপেন্দ্র দ্বিবেদীর।

মধ্যপ্রদেশের বাসিন্দা দ্বিবেদী ছোটবেলা থেকেই সেনাবাহিনীর আবহে বড় হয়েছেন। রেওয়া সৈনিক স্কুলে তিনি পড়াশোনা করেন। ১৯৮১ সালে তিনি এনডিএ-তে যোগ দেন। যোগদানের পরই তিনি কাশ্মীরে সেনাবাহিনীর দায়িত্ব সামলান। এছাড়াও উত্তর-পূর্বেও সেনা আধিকারিকের দায়িত্ব সামলেছেন তিনি এক সময়। সেই সঙ্গে রাজস্থানেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আবার পঞ্চনদের দেশ পঞ্জাবেও কাজ করেছেন তিনি।

তবে শুধু দেশে নয়, ভারতীয় সেনাকে বিদেশেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সোমালিয়ায় রাষ্ট্রসঙ্ঘের তরফে ভারতীয় সেনার নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়াও অফ্রিকার সেইচেলেসেও দেশের সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ভারতীয় সেনার নতুন প্রধানের।

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...