Wednesday, June 24, 2026

বিশ্বকাপে সেরা হয়ে বিরাট ঘোষণা কোহলির,জানালেন এটাই শেষ টি-২০ বিশ্বকাপ

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। এদিন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ট্রফি জয় করে টিম ইন্ডিয়া।ম্যাচে এদিন ব্যাট হাতে দাপট দেখান বিরাট কোহলি। ৭৬ রান করেন তিনি। আর এর সুবাদে ম্যাচের সেরা হন বিরাট। আর সেরা হতেই বিরাট ঘোষণা কোহলির। জানিয়ে দিলেন এটাই শেষ টি-২০ বিশ্বকাপ।

এদিন ম্যাচ শেষে বিরাট বলেন,” এটাই আমার শেষ টি-২০ বিশ্বকাপ ছিল। ঠিক যেটা অর্জন করতে চেয়েছিলাম সেটাই করেছি। মাঝে মাঝে এটা মনে হয় যে আপনি হয়তো রান পাচ্ছেন না। তারপরেই একটা বড় রান চলে আসে। আসলে আমার কাছে ব্যাপারটা ছিল, হয় এখন, না হলে কখনও নয়।” এরপরই বিরাট আরও বলেন, “ এটাই ভারতীয় দলের হয়ে আমার শেষ টি-২০ ম্যাচ ছিল। আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। জোর করে কোনও পরিস্থিতি তৈরি করার থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। সবাই জানত এর পরে কী হতে চলেছে। এটাই সময় নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। অসাধারণ সব ক্রিকেটার রয়েছে দলে। ওরাই দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং দলকে আরও উঁচুতে তুলবে।”

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারালো ৭ রানে

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...