Friday, May 15, 2026

সাবাস টিম ইন্ডিয়া, আমরা গর্বিত! T-20 বিশ্বকাপে জয়ে অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20 বিশ্বকাপে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে আনল টিম ইন্ডিয়া (Team India)। ১৭ বছরের খরা কাটিয়ে যখন মাঠে আবেগে ভাসছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পন্ডিয়ারা, তখন দেশের মাটিতে কোটি কোটি মানুষ সেই জয় উদযাপন করছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারতীয় ক্রিকেটদলকে এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

নিজের এক্স হ্যান্ডেলে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি লেখেন,
“T-20 বিশ্বকাপ জেতার জন্য টিম ইন্ডিয়াকে আমার আন্তরিক অভিনন্দন। কখনও হার না মানা মনোভাবের সঙ্গে অপূর্ব দক্ষতায় কঠিন পরিস্থিতির মধ্যেও পুরো টুর্নামেন্ট জুড়ে অসামান্য ক্রিকেট প্রদর্শন করেছিল দল। ফাইনাল ম্যাচে অসাধারণ জয়। সাবাস, টিম ইন্ডিয়া! তোমাদের জন্য আমরা গর্বিত!”

প্রধানমন্ত্রী নিজের এক্স স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। একই সঙ্গে লেখেন,
“চ্যাম্পিয়নস!
আমাদের দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে স্টাইলে!
আমরা ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে গর্বিত।
এই ম্যাচটি ছিল ঐতিহাসিক।”
ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশ এই ক্রিকেট ম্যাচ দেখেছে। ১৪০ কোটি ভারতবাসী আপনাদের জন্য গর্ব অনুভব করছেন।








Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...