Saturday, June 27, 2026

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারালো ৭ রানে

Date:

Share post:

এভাবেও ফিরে আসা যায়। এই কথাটা যেন খাটে ভারতের জন্য। অবশেষে ১৩ বছরের খরা কাটাল টিম ইন্ডিয়া। এদিন দক্ষিণ আফ্রিকাকে হারালো ৭ রানে। টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন রোহিত শর্মার দল। সৌজন্যে বিরাট কোহলির ৭৬ রান। দুরন্ত ক্যাচ নেন সূর্যকুমার। মিলারের ক্যাচ নেন তিনি। বল হাতে দাপট হার্দিক পান্ডিয়ার।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট দেখান বিরাট কোহলি। এদিন ৭৬ রান করেন তিনি। এদিন শুরুটা ভালোই করেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দেন কেশব মহারাজ। রোহিত শর্মাকে আউট করেন তিনি। ৯ রানে আউট তিনি। রোহিতের পরই আউট হন উইকেটরক্ষক ঋষভ পন্থ। শূন্যরান করেন তিনি। যখন ভারতের রান সংখ্যা এগিয়ে নিয়ে যাওয়া লক্ষ্য টিম ইন্ডিয়ার তখনই আউট হন সূর্যকুমার যাদব। ৩ রান করেন তিনি। তবে এরপর ব্যাটিং-এ বিরাটকে যোগ্য সঙ্গত দেন অক্ষর প্যাটেল। ভারতের রান সংক্যা এগিয়ে নিয়ে যান তিনি। ৪৭ রান করেন অক্ষর। ২৭ রান করেন শিবম দুবে। এরপর ৭৬ রানে আউট বিরাট। এদিন যেন রোহিত শর্মার কথাটাই লেগে গেল বিরাটের ক্ষেত্রে। যেন ফাইনালের জন্য নিজের রান জমিয়ে রাখছিলেন কিং কোহলি। বিরাট এদিন ইনিংস সাজান ৬ চার এবং ২টি ছক্কা দিয়ে। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট কেশব মহারাজ এবং এনরিখ নরকিয়ার। একটি করে উইকেট জনসেন এবং কাসিগো রাবাডার।

জবাবে ব্যাট করতে নেমে ১৬৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে দাপট দেখান ক্লাসেন। ৫২ রান করেন তিনি। ২১ রান করেন মিলার। কুইন্টন ডি’কক করেন ৩৯ রান । ৩১ রান করেন স্টাবস। ৪ রানে আউট হন হেনড্রিকস। ৪ রানে আউট হন মার্কাম। ভারতের হয়ে তিন উইকেট হার্দিক পান্ডিয়ার। দুটি করে উইকেট অর্শদীপ সিং এবং যশপ্রীত বুমরাহর। একটি উইকেট অক্ষর প্যাটেলের।

আরও পড়ুন- বিশ্বকাপজয়ী কপিলদেবের সঙ্গে রোহিতের মিল খুঁজে পাচ্ছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত!


Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...