Saturday, June 27, 2026

লক্ষ্য দুর্নীতি মুক্ত পঞ্চায়েত! এবার বদলি নীতি কঠোরভাবে চালু রাজ্যের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতে কোমর বেঁধে নেমেছে রাজ্যে প্রশাসন। গ্রামীণ এলাকায় বিল্ডিং প্ল্যান মঞ্জুর করার ক্ষেত্রে আগেই পঞ্চায়েতের ডানা ছাঁটা হয়েছে। এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে এবার বদলি নীতি লাগু করা হচ্ছে কঠোর ভাবে। তিন বছরের বেশি কোনও কর্মীকে একই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে রাখা যাবে না এই নীতি কঠোর ভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

জানা গিয়েছে, যাঁরা এই মুহূর্তে তিন বছরের বেশি সময় ধরে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে রয়েছেন, তাঁদেরকে এখনই বদলি করতে হবে। রাজ্য পঞ্চায়েত দফতরের এই নির্দেশিকা প্রত্যেকটি জেলায় পাঠানো হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বহু কর্মী রয়েছেন যাঁরা দিনের পর দিন একই জায়গায় কাজ করছেন। এই ধরনের কর্মীদের নিয়ে নানান সময় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও তৈরি হয়। তাই এই নির্দেশিকা বলেই মনে করা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর।

প্রসঙ্গত, ইতোমধ্যেই বাড়ি-ফ্ল্যাটের প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে পঞ্চয়েতগুলির এক্তিয়ার কমিয়ে দিয়েছে রাজ্য সরকার। আইনের ফাঁক গলে বা কোনও প্রক্রিয়া ফাঁকি দিয়ে যাতে প্ল্যান পাশ না হয়ে যায়, সে জন্য পুরো ব্যবস্থাটাকেই নিয়ে আসা হচ্ছে নবান্নের স্ক্যানারে। বিল্ডিং রুলসের প্রত্যেকটি ধারা যাতে মানা হয়, তা নিশ্চিত করতে পঞ্চায়েত এলাকার প্ল্যানেরও অনলাইনে স্বয়ংক্রিয় যাচাই হবে। কেন্দ্রীয়ভাবে তা খতিয়ে দেখার পরই ছাড়পত্র মিলবে।

আরও পড়ুন- রাজ্যপালকে আবার চিঠি, শপথ জট কাটাতে উদ্যোগ স্পিকারের

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...