Friday, June 26, 2026

বেড়াতে গিয়ে ঝাড়গ্রামে গণপিটুনিতে মৃত্যু তরুণের! চিকিৎসাধীন জখম বন্ধুও

Date:

Share post:

সামজিক ব্যাধির শিকড় বেশ গভীরে! প্রশাসনের সতর্কতা সত্ত্বেও ফের গণপিটুনিতে মৃত্যু তরুণের! এবার ঘটনাস্থল ঝাড়গ্রাম (Jhargram)। জনরোষের শিকার হয়ে হাসপাতালে ভর্তি তরুণের বন্ধুও। ছেলেধরা সন্দেহে উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক গণপিটুনির ঘটনার রেশ কাটতে না কাটতে পর পর দুদিন মোবাইল ফোন চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটে কলকাতা ও সল্টলেকে। হুগলিতে গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারান এক তরুণ। এবার ঝাড়গ্রামে (Jhargram) এক যুবককে চোর সন্দেহে গণপিটুনি (Lynching) দিয়ে খুন করার অভিযোগ উঠল।স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম সৌরভ সাউ। বয়স বছর ২৩। পেশায় টোটো চালক সৌরভের আত্মীয়রা জানান, ২২ জুন সৌরভ ও তাঁর বন্ধু অক্ষয় মাহাত স্কুটি নিয়ে জামবনির খাটখুরায় ঘুরতে গিয়েছিলেন। অভিযোগ, বিকেলে বাড়ি ফেরার পথে আচমকা চোর অপবাদ দিয়ে তাঁদের উপর চড়াও হন স্থানীয়রা। সৌরভ ও অক্ষয়কে ব্যাপক মারধর করে রাস্তা ফেলে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামবনি থানার পুলিশ। দুজনকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। রবিবার সেখানেই মৃত্য হয় সৌরভের। এখনও সেখানে চিকিৎসাধীন অক্ষয়।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সেদিন খাটখুরা এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছিল। একটি গাড়িতে ঠিকাদারি সংস্থার মালপত্র রাখা ছিল। সেখান থেকেই চুরির যাচ্ছিল বলে অভিযোগ ওঠে। সৌরভদের সেখানে দেখতে পেয়েই ঝাঁপিয়ে পড়েন গ্রামবাসীরা।

মৃতের বাবা অবনী সাউ জানান, “মায়ের স্কুটি নিয়ে সেদিন বাড়ি থেকে বেরিয়ে ছিল সৌরভ। সঙ্গে এক বন্ধুও ছিল। মানুষ ওদের চোর সন্দেহে মারধর করে। জামবনি থানার পুলিশের কাছ থেকে বিষয়টি জানতে পেরে হাসপাতালে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি, আমার ছেলে ও তার বন্ধু ভর্তি রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” ২২ তারিখই ওই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলাচ্ছে পুলিশ।





Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...