Tuesday, March 10, 2026

বড়বাজারে বেআইনি পার্কিং রুখতে পথে নামল হাওড়া ব্রিজ ট্র্যাফিক গার্ড

Date:

Share post:

কড়া হাতে বেআইনি পার্কিং রুখতে পথে নামল কলকাতা পুলিশের হাওড়া ব্রিজ ট্র্যাফিক গার্ড। সোমবার সকাল সকাল থেকেই যা দেখা গেল বড়বাজার কালাকার স্ট্রিটে। হাওড়া ব্রিজ ট্র্যাফিক গার্ডের অফিসার ইনচার্জ শৌভিক চক্রবর্তীর নেতৃত্বে পথে নামলেন পুলিশ কর্মীরা।প্রায়ই অভিযোগ উঠত ওই চত্বরে যত্রতত্র গাড়ির পার্কিং এবং ফুটপাত দখল করে হকারদের দাপাদাপির। এ দিন সকাল থেকেই হাওড়া ব্রিজ ট্র্যাফিক গার্ডের ওসি, সার্জেন্ট-সহ পুলিশকর্মীরা কালাকার স্ট্রিটে বোআইনি পার্কিং সরাতে কাজে নামেন। এলাকায় যত্রতত্র বেআইনি পার্কিং রুখতে পুলিশ ফুটপাতে পার্কিং করা মোটরবাইকের চালকের লাইসেন্স পর্যন্ত বাজেয়াপ্ত করেন।

কারোকে আবার সতর্ক করে সাফ জানিয়ে দেওয়া হয়, এবার লাইসেন্স বাজেয়াপ্ত করা হল, পরবর্তী সময়ে গাড়ি ক্রেন দিয়ে টেনে নিয়ে থানায় জমা করে দেওয়া হবে। খুশি এলাকার সাধারণ মানুষও। কেউ কেউ আবার ভয়ও পেয়েছেন। হাওড়া ব্রিজ ট্র্যাফিক গার্ডের অফিসার ইনচার্জ শৌভিক চক্রবর্তী বলেন, আমরা এলাকার মানুষকে নানা ভাবে সচেতন করতে চাই। তার পরেও যদি তাঁরা বিধি না মানেন, তখন হয়তো আইন অনুযায়ী জরিমানার পথে যেতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরই বড়বাজারে বেআইনি পার্কিং রুখতে শুরু হয়েছে পুলিশি তৎপরতা।অনেক গাড়িতেই কাঁটা লাগিয়ে দেয় পুলিশ। এরই পাশাপাশি, হকারদের নিয়ম মেনে ব্যবসা করার কথা জানানো হয়। তারা প্রত্যেকেই পুলিশের সঙ্গে সহযোগিতা করেন। আগামিদিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানানো হয়।

 

spot_img

Related articles

অভিনন্দন বার্তার সঙ্গে আর্থিক পুরস্কার, বোর্ড থেকে কত টাকা পাচ্ছেন সূর্যরা?

টি২০ বিশ্বকাপজয়ী (T20 World Cup)ভারতীয় দলের জন্য রেকর্ড অঙ্কের  পুরস্কারমূল্য ঘোষণা করল বিসিসিআই(BCCI)।  ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ...

কেন্দ্রের ভ্রান্ত নীতিতে এসএসকেএম হাসপাতালে গ্যাস সংকট: ঘরোয়া গ্যাসে রোগীর রান্না

প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার যে ভারতেও প্রশ্নের মুখে তা নিয়ে গোটা দেশকে সোমবার পর্যন্ত অন্ধকারে রেখেছে নরেন্দ্র মোদির সরকার।...

বাণিজ্যিক গ্যাসে কেন্দ্রের কোপ, দেশ জুড়ে প্রভাব হোটেল থেকে শ্মশানে

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারতের একটা বড় অংশের তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ যে ব্যাপকভাবে প্রভাবিত, তা স্বীকার...

গোবরডাঙায় স্টেশনের পাশে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণ

মঙ্গলবার ভোরে আচমকাই আগুন লাগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে ১ নং প্ল্যাটফর্ম লাগোয়া একটি ছোট...