Tuesday, March 31, 2026

নিউ আলিপুরের আবাসনে অগ্নিকাণ্ড! দমকলের ২ ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে 

Date:

Share post:

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ফের শহরে অগ্নিকাণ্ড! সোমবার সকালে নিউ আলিপুরের (New Alipore) একটি আবাসনে আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, নিউ আলিপুরের আড়িয়াদহের (Ariadaha) কাছে একটি আবাসনে আচমকাই আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকাই এদিন কমন মিটার বক্সে (Meter Box) আগুন লেগে যায়। সেখান থেকেই আবাসনে ছড়িয়ে পড়ে আগুন। তবে আচমকা কীভাবে এমন আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। পরে বাসিন্দাদের সাহায্য নিয়েই বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। এদিন আগুন লাগার বিষয়টি নজরে আসতেই আবাসনের বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। নীচে নামলে নজরে আসে দাউদাউ করে জ্বলছে কমন মিটার বক্সগুলি। এরপরই দমকল ও বিদ্যুৎ দফতরকে খবর দেওয়া হলে সদলবলে সেখানে পৌঁছে যান তাঁরা। এরপর স্থানীয়দের সঙ্গে হাতে হাত মিলিয়ে শুরু হয় আগুন নেভানোর কাজ।

দমকল সূত্রে খবর ওই আবাসনে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও স্থানীয়রাই আশেপাশের বিল্ডিং থেকে সবকিছু জোগাড় করে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। সেকারণেই এত তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে। তবে বর্তমানে ওই আবাসনের মিটার বক্সে আগুন লাগায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। কিন্তু খুব শীঘ্রই তা ঠিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।


Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...