Saturday, April 4, 2026

বিলে অনিয়ম রুখতে স্বাস্থ্যসাথীতে নয়া নিয়ম রাজ্যের, জারি নির্দেশিকা

Date:

Share post:

রোগীর স্বাস্থ্যসাথীর কার্ড দেখলেই অহেতুক বিল বাড়াতে থাকে বেসরকারি হাসপাতালগুলো। এবার বিলে এই অনিয়ম রুখতেই নয়া নিয়ম আনল রাজ্য স্বাস্থ্য দফতর। এক নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, এবার থেকে যে অপারেশনের জন্য রোগীকে ভর্তি করা হবে শুধুমাত্র তার টাকাই দেবে রাজ্য। এরপর অন্য কোনও রোগের কথা বলে যদি অপারেশন করতে বলা হয় তাহলে সেই টাকা স্বাস্থ্যসাথীর প্রকল্পের আওতায় আর পড়বে না।

এছাড়াও কোনও রোগীকে যদি ১০ দিন হাসপাতালে ভর্তি রাখা হয় তাহলে মেডিকেল অডিট করতে হবে। এরপর সেই অডিট রিপোর্ট দেখে বিল মেটাবে রাজ্য সরকার। বেশকিছু বেসরকারি হাসপাতাল বাড়তি টাকা আদায় করছিল বলে অভিযোগ। তার জেরেই স্বাস্থ্যসাথী নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের । অতীতে দেখা গিয়েছে, স্বাস্থ্য সাথী কার্ড নিতে অস্বীকার করেছে বেসরকারি হাসপাতালগুলো। এর জেরে হয়রানির শিকার হতে হয়েছে রোগী ও তার পরিজনদের। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন কোনও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ড ফেরালে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তখন থেকেই আবার টাকা কামানোর জন্য নয়া উপায় ফাঁদে এই হাসপাতালগুলো। কোভিডের সময় বিল বাড়ানো থেকে শুরু করে একাধিক বেনিয়মের অভিযোগ উঠতে থাকে। তাই স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসায় বেসরকারি হাসপাতালকে টাকা মেটানো নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য।

আরও পড়ুন- হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৭ বছরের এই শাটলারের

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...