Thursday, June 25, 2026

স্রেফ নম্বর যোগে এত ভুল হয় কী করে? মাধ্যমিকের পরীক্ষকদের সতর্ক করল পর্ষদ

Date:

Share post:

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ হতেই দেখা গিয়েছে ভুরি ভুরি ভুল বেরিয়েছে। বহু পরীক্ষার্থীর নম্বর বেড়েছে। স্রেফ যোগে গন্ডগোলের কারণেই এই কাণ্ড হয়েছে। বদল হয়েছে মেধা তালিকায়। এক ধাক্কায় সর্বোচ্চ ২২ নম্বর পর্যন্ত বেড়েছে কারোর। এই ভুল অবাঞ্ছিত বলেই দাবি পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের। এবার এই ভুল যে সমস্ত শিক্ষকরা করেছেন তাঁদের পর্ষদের অফিসে ডেকে পাঠানো হল।

১২ হাজার উত্তরপত্রে নম্বর যোগে গন্ডগোল বেরিয়েছিল। এবার প্রায় ১৩০০ শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদ করতে চলেছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই এই শিক্ষকদের সতর্ক করেছে পর্ষদ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের ভবিষ্যতকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে। রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মূল্যায়ন প্রক্রিয়া নির্ভুল করতে এবার পর্ষদের তরফ থেকে পরীক্ষকদের বিষয়ভিত্তিক মডেল অ্যান্সারস্ক্রিপ্ট আগেই পাঠানো হয়েছে। সেই সঙ্গেই ভুল থাকা খাতার পরীক্ষক, স্ক্রুটিনিয়ার এবং প্রধান পরীক্ষকদেরও সতর্ক করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বিলে অনিয়ম রুখতে স্বাস্থ্যসাথীতে নয়া নিয়ম রাজ্যের, জারি নির্দেশিকা

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...