Friday, April 3, 2026

টাকা চুরির অভিযোগ! চোর সন্দেহে তারকেশ্বরে ফের গণপিটুনিতে মৃত্যু যুবকের, তৎপর প্রশাসন 

Date:

Share post:

ফের রাজ্যে গণপিটুনিতে মৃত্যু! এবার চোর সন্দেহে বেধড়ক মারের জেরে হুগলির তারকেশ্বরে (Tarakeswar) মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিশ্বজিৎ মান্না (Bishwajit Manna) (২৩)। তিনি পেশায় গাড়িচালক। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকার ঘটনা। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ।

পরিবারের দাবি, এলাকায় একটি গাড়ি চুরি যাওয়ার পর রবিবার রাতে বিশ্বজিতকে এলাকার বাসিন্দা বিকাশ সামন্ত ও তাঁর ছেলে দেবকান্ত সামন্ত সদলবলে বেধড়ক মারধর করে। বিশ্বজিতের মায়ের অভিযোগ, “বারবার ওদের পা ধরে আকুতি মিনতি করেছি। বারবার বলেছি আমার ছেলে চুরি করতে পারে না। আমার কোনও কথাই শোনা হয়নি। ছেলেটাকে মারতে মারতে মেরে ফেলল।”

বিশ্বজিতের দাদা অভিজিৎ বলেন, “যারা ভাইকে খুন করেছে তারা আমাদের আত্মীয়। ভাই চুরি করেনি, তাও তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে লাঠি পাইপ দিয়ে মারধর করা হয়েছে।” তিনি আরও জানান, বিকাশ সামন্তর ছেলে দেবকান্ত সামন্ত রবিবার রাতে বিশ্বজিৎকে ঘুম থেকে তুলে নিয়ে যায়। বিকাশ সামন্তর বাড়ি থেকে বিশ্বজিৎ ৫০ হাজার টাকা চুরি করেছে বলে দাবি করতে থাকে। পাশাপাশি যুবকের বিরুদ্ধে গাড়ি চুরির অভিযোগ তোলা হয়। বিশ্বজিৎ এসব করেনি বলে জানাতেই বেধড়ক মারধর করা হয় তাঁকে।

স্থানীয় সূত্রে খবর এদিন স্থানীয়দের বেধড়ক মারে জ্ঞান হারিয়ে ফেলেন বিশ্বজিৎ। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রাত দুটো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। হাসপাতালের চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকারই বাসিন্দা বিকাশ সামন্ত, তাঁর ছেলে দেবকান্ত সামন্ত ও আরও কয়েকজনের বিরুদ্ধে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের ইতিমধ্যে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত বিকাশ ও তাঁর ছেলে দেবকান্তকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে শনিবারই হুগলির পাণ্ডুয়ায় সামান্য বচসার জেরে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় এক যুবককে। পান্ডুয়ার দ্বারবাসিনীর সেই ঘটনায় ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...