Monday, April 6, 2026

মথুরায় জনবহুল এলাকায় জলের ট্যাঙ্ক ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত একাধিক

Date:

Share post:

২,৫০০ কিলো লিটার জলের ট্যাঙ্ক। তৈরি হয়েছিল ২০২১ সালে। মাত্র তিন বছরেই জনবহুল এলাকায় স্থানীয় বাসিন্দাদের উপর ভেঙে পড়ল সেই জলের ট্যাঙ্ক। ঘটনায় এখনও পর্যন্ত দুই মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ১১ জন। ভাঙা ট্যাঙ্কের নিচে বেশ কিছু মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কায় সেনা বাহিনীকেও তলব করেছে স্থানীয় প্রশাসন।

গত কয়েকদিনে বিজেপি শাসিত রাজ্যে একাধিক গাফিলতির ছবি ধরা পড়েছে। রাস্তা থেকে বিমানবন্দর, মোদি জমানার কঙ্কালসার চেহারা তুলে ধরে ভেঙে পড়েছে একাধিক নির্মিত এলাকা। এবার সেই তালিকায় যোগ হল উত্তরপ্রদেশের মথুরা। কৃষ্ণ বিহার এলাকার মাত্র তিন বছরের পুরোনো জলের ট্যাঙ্ক জল সহ ভেঙে পড়ে। চাপা পড়ে যান বহু মানুষ। সেই সঙ্গে গোটা এলাকার বাড়িগুলিতে জল ঢুকে যায়। সেই সঙ্গে পার্শ্ববর্তী বাড়িও ক্ষতিগ্রস্থ হয়।

যোগীরাজ্যে আইন শৃঙ্খলার অবনতি থেকে কুশাসন দেখে যখন লোকসভা নির্বাচনে বিরোধী জোটের প্রতি আস্থা ফেরাতে শুরু করেছে রাজ্যের মানুষ। এবার এই রাজ্যে নির্মাণ কাজে কী পরিমাণ দুর্নীতি, তার প্রমাণ হয়ে দাঁড়ালো মথুরার এই ঘটনা। বিশাল আকারের ট্যাঙ্কটি ভেঙে পড়ায় উদ্ধারকাজে দমকল বিভাগ, পুলিশের সঙ্গে সেনাবাহিনীকেও তলব করা হয়। তলায় অনেকের আটকে থাকার সম্ভাবনা। কীভাবে তিন বছরের মধ্যে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে, তা নিয়ে প্রশ্ন তুলে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। তবে ঘটনায় প্রশাসনিক গাফিলতি চাপা দিয়ে নির্মাণকারীদের কাঠগড়ায় তুলতে তৎপর বিজেপি নেতারা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...