Thursday, June 25, 2026

রথযাত্রার আগেই ভক্তদের জন্য দুঃসংবাদ! জগন্নাথদেবের দর্শন নিয়ে বড় সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

Date:

Share post:

রথযাত্রার (Rathyatra) আগেই ভক্তদের জন্য দুঃসংবাদ! রথের আগে জগন্নাথ (Jagannath) দর্শনে আপাতত দাঁড়ি টানল মন্দির কর্তৃপক্ষ। গত কয়েক শতাব্দী ধরেই পুরীর মন্দিরে (Puri Temple)কিছু প্রথা মেনে চলা হয়। তার অন্যথা হয়নি কখনও। তবে এবছর প্রথাগত নিয়মে ঘটেছে পরিবর্তন। পুরনো নিয়ম অনুযায়ী স্নানযাত্রার পর টানা ১৫ দিন ধরে জ্বরে অসুস্থ থাকেন জগন্নাথদেব। তার ঠিক দু দিন পরেই হয় রথযাত্রা। এর মাঝে মন্দিরে জগন্নাথদেবের বিগ্রহে রূপটানের অনুষ্ঠান নেত্র উৎসব এবং নবযৌবন উৎসব চলে। কিন্তু চলতি বছর সেই সমস্ত নিয়ম আচারে বদল ঘটতে চলেছে। উল্লেখ্য টানা অসুস্থতার পর নবযৌবন বেশে পুরীর মন্দিরের রত্ন বেদীতেই ভক্তদের মুখোমুখি হন জগন্নাথদেব। ভক্তরা মন্দিরে প্রবেশ করে ভগবানেই নতুন রূপ দেখতে পান। কিন্তু এবছর সেই সুযোগ পাবেন না ভক্তরা।

মন্দিরের তরফে সাফ জানানো হয়েছে, তিথির কারণে এই বছর একই দিনে নেত্র উৎসব, নবযৌবন বেশ এবং রথযাত্রার অনুষ্ঠান পড়েছে। স্নানযাত্রার ১৫ দিন বাদেই আষাঢ় মাসে শুক্লা দ্বাদশী বা রথযাত্রার তিথি। ফলে সেবায়েতরা সকলে মিলেই ঠিক করেছেন যে এবছর আর মন্দিরে ঢুকে ভক্তরা জগন্নাথদেবের নবযৌবন বেশ দর্শন করবেন না। জগন্নাথদেবের রথে আরোহণের অনুষ্ঠান দেখার টিকিটও বিক্রি করা হবে না।

মূলত জগন্নাথদেবের রথের দড়িতে টান পড়তে যাতে বেশি সময় নষ্ট না হয় সেবিষয়ে নজর রাখা হচ্ছে। মন্দিরের সেবায়েত সূত্রে খবর, রথ টানা শুরু হতে বেশি দেরি হলে সূর্যাস্তের সময়ে কিছু দূর এগিয়ে রথ থেমে পথে অপেক্ষা করবে। পরের দিন আবার রথ টানা হবে। এই বিষয়টা মাথায় রেখেই রাজ্য প্রশাসন দুদিন ধরে রথযাত্রা সামলানোর ব্যবস্থা করে রাখছেন।


Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...