Saturday, April 4, 2026

ভোটের পর প্রথম ‘মন কি বাত’, ‘আসন্ন প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের উৎসাহিত করার বার্তা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

তিন মাসের জন্য বন্ধ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ‘মন কি বাত’। লোকসভা নির্বাচনে জয়ের পর প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১১১তম পর্বে ভাষণ দিতে গিয়ে নির্বাচন থেকে শুরু করে অলিম্পিক নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের জয়ের উদযাপনের পাশাপাশি আগামী মাসে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের উৎসাহিত করতেও বলেন তিনি।

প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘আগামী মাসে এই সময়েই প্যারিস অলিম্পিক শুরু হতে চলেছে। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা সকলেই অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য অপেক্ষা করে থাকবেন। আমি ভারতীয় দলকে অলিম্পিক গেমসের জন্য শুভকামনা জানাই। টোকিয়ো অলিম্পিকে আমাদের খেলোয়াড়দের পারফরম্যান্স প্রত্যেক ভারতীয়ের মন জয় করেছিল। টোকিয়ো অলিম্পিকের পর থেকে আমাদের খেলোয়াড়রা প্যারিস অলিম্পিকের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। আমরা যদি সব খেলোয়াড়দের পরিসংখ্যান দেখি, তারা প্রায় ৯০০টিরও বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। পাশাপাশি রোহিত শর্মাকে তাঁর দুর্দান্ত অধিনায়কত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন মোদি এবং তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারের প্রশংসা করেছেন। ভারতীয় ক্রিকেটে তাঁর সামগ্রিক অবদানের পাশাপাশি, ফাইনালে বিরাট কোহলির ইনিংসের জন্যও প্রশংসা করেন। ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য কোচ রাহুল দ্রাবিড়কে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- স্মার্টসিটি আহমেদাবাদে ধসে গেল রাস্তা! বর্ষায় চমক মোদি গ্যারান্টির

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...