Tuesday, June 23, 2026

যুব বিজেপি নেতার জঙ্গি যোগ! ধরল উত্তরপ্রদেশ পুলিশের ATS

Date:

Share post:

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বারবার অভিযোগের আঙুল তোলে বিরোধীরা। ধরা পড়লে ওঠে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব। এবার বিজেপির (BJP) মুখে ঝামা ঘষে জঙ্গি সন্দেহে ধৃত দলের নেতা। আর তাঁকে পাকড়াও করেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশ পুলিশের ATS। সোমবার উত্তর ২৪ পরগনা বাগদায় অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা। জঙ্গিযোগে গ্রেফতার করা হয় বাগদার যুব বিজেপির সাধারণ সম্পাদককে।পুলিশ সূত্রে খবর, বিক্রম রায় (Vikram Ray) নামে ওই অভিযুক্ত পেশায় টোটো চালক। এদিন বিকেলে বাগদার গাঙ্গুলিয়া থেকে তাঁকে ধরা হয়। বিক্রম বাগদার যুব বিজেপির সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে মানব পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। নাশকতামূলক কার্যকলাপেও তাঁর নাম জড়িয়েছে বলে অভিযোগ। সেই সূত্রেই উত্তরপ্রদেশের ATS তাঁকে ধররেছে।

বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস তীব্র কটাক্ষ করে বলেন, “প্রচুর রোহিঙ্গাদের দেশে ঢুকিয়ে আধার কার্ড, ভোটার কার্ড করে দিয়েছে বিজেপি। তারা দেশবিরোধী কাজ করছে। তাদেরই দলের দায়িত্বপূর্ণে পদে বসাচ্ছে।” মুখ বাঁচাতে বিজেপির সাফাই, দোষ প্রমাণিত হলে, আইন আইনের পথে চলবে।





Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...