Friday, June 26, 2026

সুপ্তির প্রচারে মানিকতলায় বৃষ্টি মাথায় অরূপ-অতীন-কুণালদের ব়্যালি, উপচে পড়া ভিড়ে নজর কাড়ল ট্যাবলো

Date:

Share post:

মানিকতলা বিধানসভার উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের সমর্থনে মঙ্গলবার এক বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নিলেন তৃণমূল নেতৃত্ব। মানিকতলা থেকে দেশবন্ধু পার্ক পর্যন্ত এই পদযাত্রায় অংশ নেন তৃমমূল নেতা কুণাল ঘোষ,মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রার্থী সুপ্তি পাণ্ডে, কাউন্সিলর অয়ন চক্রবর্তী, ডেপুটি মেয়র অতীন ঘোষ, স্বর্ণকমল সাহা, সন্দীপন সাহা, ছাত্র নেতা সুদীপ রাহা, যুবনেতা শক্তি প্রতাপ সিং, কৈলাস মিশ্র, বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ অন্যানরা।

নজরকাড়া ট্যাবলো সহ এই পদযাত্রাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীর সমর্থনে সবাই পা মেলান। ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি, আসন্ন উপ নির্বাচনে তৃণমূলকে ফের জয়ী করার আহ্বান জানান প্রার্থী।

মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, কাজের কোনও শেষ হয় না। প্রয়াত সাধন পাণ্ডের অসমাপ্ত কাজ শেষ করবেন সুপ্তি পাণ্ডে। তিনি বলেন, বিজেপির পয়সা আছে কিন্তু লোকবল নেই। হোর্ডিং লাগিয়েই ওদের দায়িত্ব শেষ।নাম না করে তিনি বলেন, বিজেপি প্রার্থী এর আগেও হেরেছেন এবারও হারবেন। ধর্মের ভিত্তিতে নয় কর্মের ভিত্তিতে ভোট হোক। বাংলার মানুষ প্রমাণ করেছে সাম্প্রদায়িক বিজেপিকে তারা চায় না। মানিকতলা উপ নির্বাচনেও তার ব্যতিক্রম হবে না। কারণ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষের ভরসা আছে। তার উন্নয়নের ওপর বাংলার মানুষ আস্থা রাখে।

তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি বাংলার মানুষের চেনা হয়ে গিয়েছে। আজ যেভাবে পদযাত্রায় সবাই একজোট হয়ে পা মিলিয়েছেন, ঠিক এভাবেই ভোট বাক্সে তৃণমূলকে জয়ী করতে হবে। এদিনের পদযাত্রায় রাস্তার দুপাশে শুভেচ্ছা বিনিময়ের জন্য হাজির ছিলেন ভোটাররাও। ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা বজায় রাখতে এবারও তৃণমূল প্রার্থী জয়ী হবেন।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...