Friday, June 19, 2026

পরকীয়ার ‘অপরাধে’ সালিশিসভার নামে মারধর! আত্মঘাতী মহিলা, গ্রেফতার ৪

Date:

Share post:

বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital affair) জেরে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় সালিশি সভার নামে এক মহিলাকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অপমান সহ্য করতে না পেরে ওই মহিলা আত্মহত্যা করেন বলে জানিয়েছেন স্বামী। ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ (NJP police), ধৃত ৪।

শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের বকরাভিটা এলাকার এক মহিলা স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে গেছিলেন বলে অভিযোগ। প্রায় আট দিন ধরে নিখোঁজ থাকার পরে, ওই মহিলা স্বামীকে ফোন করে বাড়ি ফিরে আসার কথা বলেন। কিন্তু অভিযোগ, ফিরে স্বামীর কাছে আসতেই এলাকার কয়েক জন মহিলা মিলে গত শুক্রবার সালিশিসভা বসায়। গত শনিবার কীটনাশক খেয়ে আত্মঘাতী হন ওই মহিলা। পরে এনজেপি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। মৃতার স্বামী বলছেন, ‘‘এলাকায় পঞ্চায়েতের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু পাড়ার কয়েকজন মহিলা নিজেরাই সালিশি সভা বসান। পঞ্চায়েতের কাছে যেতে দেনিনি। দোষীদের কঠোর শাস্তি চাই।’’

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...