Sunday, April 12, 2026

কালনা স্টেশনের কাছে শুট আউট, মৃত ১

Date:

Share post:

বর্ধমান জেলার কালনা (Kalna Railstation) রেলস্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে শ্যুট আউটের ঘটনা। চারজন দুষ্কৃতী বাইকে করে এসে এক যুবককে গুলি করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই রাজা (Raja) নামে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কালনার নিউ মধুবন এলাকার এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মনে। আটক চায়ের দোকানের মালিকসহ দুই।

প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃত ব্যক্তির বাড়ি হুগলি জেলার চুঁচুড়া এলাকায়। বর্ধমানে একটি স্টেশনের দোকানে তিনি কর্মরত ছিলেন। সোমবার দোকানে রাতের খাবার খাওয়ার সময় বাইকে করে এসে খুব কাছ থেকে দুস্কৃতীরা গুলি চালায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি। কেন এই আক্রমণ তা স্পষ্ট নয়। মৃত ব্যক্তি কোনও অসামাজিক চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিল কিনা বা কারও সঙ্গে শত্রুতা ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...