Wednesday, June 10, 2026

সত্য মুছে ফেলা যায় না: লোকসভার বক্তব্য ফিরিয়ে দেওয়ার দাবি রাহুলের

Date:

Share post:

সোমবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর লোকসভায় পেশ করা বক্তব্য ভাইরাল গোটা নেট দুনিয়ায়। অথচ সেই বক্তব্যই লোকসভার রেকর্ড থেকে মোছার মত সিদ্ধান্ত নিল বিজেপি। তৃতীয়বার সরকার গঠন করার পরে ফের সেই স্বৈরাচারী আচরণই লোকসভায় তুলে ধরেছে বিজেপি। যদিও ‘রেকর্ড’ থেকে মুছলেও সত্যিকে মোছা যায় না বলে পাল্টা চ্যালেঞ্জ রাহুলের। মুছে ফেলা অংশ ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তিনি।

বিজেপি যে হিংসার, ভয় ও মিথ্যার ধর্মের কথা বলে তা কখনই হিন্দু ধর্ম নয়। যাঁরা হিংসার ধর্ম ছড়ান তাঁরাও হিন্দু নন, বলে লোকসভায় দাবি করেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই প্রসঙ্গে শিবের ছবি তুলে ধরে তাঁর এক একটি হাতের ভঙ্গি ও অস্ত্রের বর্ণনা দিয়েছিলেন তিনি। এবার লোকসভার রেকর্ড থেকে সেই হিন্দু ধর্মের অংশ মুছে ফেলা হল স্পিকারের নির্দেশে।

বিরোধী দলনেতা মুছে ফেলা বক্তব্যের অংশ ফিরিয়ে আনার অনুরোধ করেছেন লোকসভার স্পিকারের কাছে। তাঁর দাবি, তাঁর বক্তব্য কোনওভাবে লোকসভার ৩৮০ নম্বর ধারাকে লঙ্ঘন করে না। একজন সাংসদ হিসাবে যাঁরা লোকসভায় উপস্থিত তাঁরা মানুষের জনপ্রতিনিধি। সেই হিসাবে তাঁদের বক্তব্য পেশের স্বাধীনতা রয়েছে বলেও তিনি দাবি করেন। এই প্রসঙ্গে তিনি সাংসদ অনুরাগ ঠাকুরের বক্তব্যের উল্লেখ করেন, যা নিয়ে অভিযোগ করার পরে মাত্র একটি শব্দ মুছে ফেলা হয়েছিল।

সেই সঙ্গে স্বৈরাচারী মোদি সরকারকে তিনি আক্রমণ করে বলেন, “মোদিজির পৃথিবীতে সত্য মুছে ফেলা যায়। কিন্তু বাস্তবে সত্যকে মোছা যায় না। আমার যা বলার ছিল আমি বলেছি, এবং তা সত্য। ওদের যা মোছার ইচ্ছা ওরা মুছতে পারে। সত্য সত্যই থাকবে।”

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...