Sunday, April 5, 2026

নন্দীগ্রামের আইনশৃঙ্খলায় নজরদারি বাড়াতে থানার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রাজ্যের

Date:

Share post:

সার্বিকভাবে নন্দীগ্রামের আইনশৃঙ্খলার উপর আরও নজরদারি বাড়াতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে নবান্নে নন্দীগ্রামের থানা ভেঙে আরও দুটি থানা তৈরির প্রস্তাব এসেছে। নন্দীগ্রাম থানা ভেঙে রেয়াপাড়া ও তেখালি এই দুটি নতুন থানা করার ভাবনা রয়েছে নবান্নের।স্বরাষ্ট্র দফতরের উদ্যোগেই তৈরি হবে এই দুটি নতুন থানা। সূত্রের খবর, নন্দীগ্রামের আইনশৃঙ্খলার জন্য থাকবে তিনটি থানা ও দুটি আউটপোস্ট।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, দুটি নতুন আউটপোস্টও তৈরি করা হবে। সেগুলি হবে রামচক আউটপোস্ট ও সোনাচূড়া আউটপোস্ট। কোন থানার অধীনে কোন এলাকা থাকবে, তাও নির্দিষ্ট করেছে রাজ্যে স্বরাষ্ট্র দফতর। নবান্ন সূত্রে খবর, রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের জন্য এই প্রস্তাব পাঠাচ্ছে স্বরাষ্ট্র দফতর। নন্দীগ্রামের বিশাল এলাকার মানুষ যাতে আরও ভালোভাবে নিরাপত্তা ও পুলিশি পরিষেবা পান, তার জন্যই এমন পরিকল্পনা নবান্নের। ১৭ বছর আগে ২০০৭ সালে জমি আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নন্দীগ্রাম। প্রাণ হারান ১৪ জন। এরপর থেকে গত দেড় দশক ধরে রাজ্য রাজনীতির অন্যতম কেন্দ্র নন্দীগ্রাম। ভোট মরসুমে সেখানে রাজনৈতিক উত্তাপ বাড়ে। পঞ্চায়েত থেকে লোকসভা, যে কোনও নির্বাচনে শিরোনামে উঠে আসে নন্দীগ্রামের নাম। এহেন নন্দীগ্রামে বাড়তি নজর দিতে চাইছে প্রশাসন।

বিশেষত নন্দীগ্রাম থানা বিরাট এলাকা জুড়ে। তাছাড়া গত লোকসভা নির্বাচনের আগে এই থানা এলাকার বিভিন্ন গ্রামে, একাধিকবার রাজনৈতিক উত্তেজনা , পার্টি অফিস ভাঙচুর , দখল, ঘর লুটপাট, দোকান জবর দখলের মতো নানা ঘটনা ঘটেছিল। রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল বারবার। পুলিশি পরিষেবা ও নিরাপত্তা আরও সুনিশ্চিত করার জন্য রাজ্য সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নন্দীগ্রামের বাসিন্দারা।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...