Thursday, June 25, 2026

টার্বুল্যান্সের জেরে এয়ার ইউরোপায় মারাত্মক কাণ্ড, ওভারহেড বিনে আটকে যাত্রী! আহত ৩০

Date:

Share post:

মাঝআকাশে আচমকা বিপত্তি। যাত্রী বোঝাই এয়ার ইউরোপা বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমান (Air Europa Boeing 787-9 Dreamliner aircraft) উরুগুয়ের মন্টিভিডিয়োয় যাওয়ার পথে আচমকাই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে। টার্বুল্যান্সের জেরে (Severe Air Turbulence In Air Europa Flight) বিমানে থাকা যাত্রীদের রীতিমতো থরহরি কম্প অবস্থা। আহত হয়েছেন বিমানে থাকা ৩০ জন যাত্রী। গুরুতর চোট পেয়েছেন ১১ জন। সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাজিলের (brazil) রিও গ্রান্ডে দো নর্তের কর্তৃপক্ষ জানিয়েছে যে টার্বুল্যান্সের খবর পাওয়া মাত্রই সাও গঞ্জালো দো আমারান্তের (sao gonçalo do amarante) একটি বিমানবন্দরে ওই ফ্লাইটের জরুরি অবতরণ করানো হয়েছে। টার্বুল্যান্সে পড়ার পর এতটাই তীব্র ঝাঁকুনির সৃষ্টি হয় যে একজন যাত্রী ওভারহেড বিনে আটকে যান। বিমানের মধ্যে ৩২৫ জন যাত্রী ছিলেন। আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাওযার সময় এই দুর্ঘটনা ঘটে। ঝাঁকুনির সময় বিমানের ভেতরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে এক যাত্রী ওভারহেড বিনে আটকে রয়েছেন। অক্সিজেন মাস্ক মাথার উপর ঝুলছে, সিলিং প্যানেল ছিঁড়ে গেছে। কোনমতে যাত্রীকে বিন থেকে নামানো হচ্ছে।

রীতিমতো আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয় ফ্লাইটের ভেতরে। হাওয়ার গতিবেগ অত্যন্ত বেশি থাকার ফলেই এই দুর্ঘটনা বলেই প্রাথমিক তদন্তে উঠে আসছে। শেষ খবর পাওয়া অনুযায়ী কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...