Sunday, April 5, 2026

এটাই শেষ ইউরো কাপ, কোয়ার্টার ফাইনালে উঠে জানিয়ে দিলেন রোনাল্ডোR

Date:

Share post:

ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। সোমবার মাঝ রাতে ইওরোর শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে ৩-০ গোলে হারয় স্লোভেনিয়াকে। তবে এই ম্যাচে পেনাল্টি মিস করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।যার পরে কান্নায় ভেঙে পরেন তিনি। এমনকি কান্নায় ভেঙে পড়্বন রোনাল্ডোর মা স্যান্টস ডলোরেসও। যেই মুহুর্ত ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে পেনাল্টি মিস করলেও টাইব্রেকার মিস করেননি সিআরসেভেন। টাইব্রেকারে জয়ের পর রোনাল্ডো জানিয়ে দিলেন এটাই তাঁর শেষ ইউরো কাপ।

ম্যাচ শেষে পর্তুগিজ সুপারস্টার বলেন, “ এটাই আমার শেষ ইউরো। তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু তার জন্য আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি না। যেভাবে সমর্থক এবং পরিবার পাশে রয়েছে তা দেখে আমি আপ্লুত।“ এদিকে মাকে নিয়ে আগেই রোনাল্ডো জানিয়েছিলেন খেলা নিয়ে তাঁর মা আবেগপ্রবন।

গতকাল ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে পর্তুগাল। সোমবার মাঝ রাতে ইওরোর শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে ৩-০ গোলে হারয় স্লোভেনিয়াকে। ম্যাচে পেনাল্টি মিস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তিনটি টাইব্রেকার সেভ করে ম্যাচের সেরা পর্তুগাল গোলরক্ষক দিয়াগো কোস্তা। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সামনে ফ্রান্স। বেলজিয়ামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন কিলিয়ান এমবাপেরা। শুক্রবার রাতে মুখোমুখি হবে দুই দল।

আরও পড়ুন- বার্বাডোজ থেকে কবে ফিরবেন বিরাট-রোহিতরা ? এল বড় আপডেট


Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...