Tuesday, April 7, 2026

এবার নিট-পিজি পরীক্ষা শুরুর দু-ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র !

Date:

Share post:

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে গোটা দেশে চর্চা তুঙ্গে। এই আবহে স্নাতকোত্তর স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-পিজি চলতি জুলাই মাসেই নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। তবে প্রশ্ন ফাঁস এড়াতে নেওয়া হবে নয়া কৌশল। জানা গিয়েছে, এবার প্রশ্নপত্র ফাঁস রুখতে পরীক্ষা শুরুর ঠিক দু- ঘণ্টা আগে প্রশ্ন পত্র তৈরি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দলের সঙ্গে সাইবার অপরাধ দমন বিভাগের আধিকারিকদের বৈঠকের পরে এমন সিদ্ধান্তের কথা জানা গিয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ জানা যাবে natboard.edu.in এই ওয়েবসাইটে।

গত ২৩ জুন নিট-পিজির পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ইউজিসি-নেট সহ একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা সামনে আসায় পরীক্ষা বাতিল করা হয়েছিল। ওই সময় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বেনিয়ম এবং প্রশ্নফাঁস রুখতে নতুন পরীক্ষা আইন কার্যকর করার কথাও ঘোষণা করে কেন্দ্র। এবার জানানো হল, অনিয়ম ঠেকাতে পরীক্ষার দু-ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র। নয়া কমিটির প্রস্তাব মেনেই এই সিদ্ধান্ত।

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...