Saturday, April 4, 2026

দেখা করতে নারাজ নির্যাতিতরা! চোপড়া সফর বাতিল করে দিল্লি ফিরলেন রাজ্যপাল বোস

Date:

Share post:

তৈরি হয়ে, গরমে কালো, গলাবন্দ কোর্ট পরে শিলিগুড়ি (Siliguri) গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। কথা ছিল সেখান থেকে যাবেন চোপড়া। কিন্তু সূত্রের খবর সেখানে কেউ তাঁর সঙ্গে কথা বলতে ইচ্ছুক নন- এই খবর শুনেই না কি ফিরতি বিমানে ধরেছেন রাজ্যপাল বোস। রাজভবনসূত্রে খবর, হঠাৎই চোপড়া সফর বাতিল করেছেন রাজ্যপাল। কেন বাতিল- তা নিয়ে  রাজভবনের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি। সূত্রের খবর, নির্যাতিতদের পরিবারের আস্থা আছে রাজ্যের পুলিশ-প্রশাসনের উপর। তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজি নয়।চোপড়ায় সালিশি সভায় যুগলকে মারধরের ঘটনার পরেই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত তাজমুল হক (Tajimul Hak) ওরফে জেসিবি। তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু সেই ঘটনা নিয়ে জলঘোলা করতে আসরে নেমেছে BJP। আর গেরুয়া শিবিরের নেতার মতো আচরণ করা আনন্দ বোসও এই বিষয়ে নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন। রবিবারই তিনি জানান, চোপড়া যাবেন। সেই মতো সোমবার দিল্লি থেকে চলে এসেছিলেন শিলিগুড়ি। মঙ্গলবার সকালেই চোপড়া যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়ির সার্কিট হাউসে একটি সাংবাদিক বৈঠক করে, রাজ্য প্রশাসনের সমালোচনা করেন আনন্দ বোস।

কথা ছিল তার পরেই বাগডোগরা হয়ে সড়কপথে চোপড়া পৌঁছবেন। কিন্তু দুপুর ১টা নাগাদ হঠাৎই জানা যায় রাজ্যপাল চোপড়ায় যাচ্ছেন না। সূত্রের খবর, নির্যাতিতদের পরিবারের আস্থা আছে রাজ্যের পুলিশ-প্রশাসনের উপর। তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজি নয়। এমনকী, নির্যাতিতদের সঙ্গে শিলিগুড়ি সার্কিট হাউসে দেখা করতে চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু তাতে রাজি নিন নির্যাতিত ও তাঁদের পরিবার। ফলে, আর বিষয়টি নিয়ে জলঘোলা করা যাবে না বুঝতে পেরেই ফের আনন্দ বোস (CV Anand Bose) দিল্লি ফিরে গিয়েছেন বলে মত রাজনৈতিক মহলের। সূত্রের খবর, বাংলায় সাংবিধানিক প্রধানের আসন টলমল। সেই কারণেই তিনি আপাতত দিল্লিতেই থাকবেন।





Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...