Wednesday, March 11, 2026

পুজোর আগেই কলকাতায় স্টোর খুলল ‘বোম্বে শার্ট কোম্পানি

Date:

Share post:

দেশজুড়ে বিভিন্ন শহরে ইতিমধ্যেই তাদের ২১টি স্টোর রয়েছে। তবে এই প্রথম কলকাতার বুকে তাদের ব্যবসা শুরু করতে চলেছে ‘বোম্বে শার্ট কোম্পানি ‘। বুধবার পার্কস্ট্রিটে তাদের ২২তম স্টোরটির উদ্বোধন হল। ২০১২ সালে এই ‘বোম্বে শার্ট কোম্পানি ‘ তাঁদের ব্যবসা শুরু করে। প্রথমে তারা অনলাইন কাস্টম -মেড শার্ট বানিয়ে গ্রাহকদের মধ্যে সাড়া ফেলে দেয়। তবে এখন কাস্টম-মেড শার্টের পাশাপাশি রেডিমেড শার্ট, টেইলার-মেড ব্লেজার, ড্রেস প্যান্ট, চিনোস, জিন্স সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
এখানেই শেষে নয় ‘ বোম্বে শার্ট কোম্পানি ‘ গ্রাহকদের পছন্দ অনুযায়ী বিশ্বের সেরা মিল থেকে তাদের কাপড় সংগ্রহ করে এবং তাদের সংগ্রহের মধ্যে পোশাকের পরিমার্জিত আনুষ্ঠানিক বিকল্প থেকে শুরু করে ফান ক্যাজুয়াল বিকল্প সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। এদিন বোম্বে শার্ট কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও অক্ষয় নার্ভেকার জানান, ‘যদিও প্রায় এক বছরে আমাদের এখানে কোনও দোকান নেই, তবুও আমাদের বিশ্বস্ত গ্রাহকমন্ডলী রয়ে গেছে। প্রতিবার যখন আমরা একটি দোকানের উদ্বোধনের কথা ঘোষণা করে থাকি, কলকাতায় আমাদের সেই সমস্ত গ্রাহকমন্ডলী সর্সময় জানতে আগ্রহী থাকে যে আমরা কখন এখানে একটি দোকান খুলছি, তাই আমি অত্যন্ত আনন্দিত যে দিনটি এসে গেছে।

 

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...