Saturday, June 20, 2026

গার্ডেনরিচ হাসপাতালে ছানি অপারেশনে বিপত্তি, দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ রোগীদের

Date:

Share post:

ছানি অপারেশনের (Cataract surgery)পর দৃষ্টিশক্তি পরিষ্কার হওয়ার পরিবর্তে অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ২৫ থেকে ৩০ জন রোগীর! গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালের (Garden Reach Hospital)এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বুধবার হাসপাতালে রোগীর আত্মীয়রা অভিযোগ করেন যে, চলতি সপ্তাহেই তাঁদের বাড়ির লোকেদের ক্যাটার‍্যাক্ট অপারেশন হয়। চিকিৎসকরা রোগীদের চোখ থেকে ব্যান্ডেজ খোলার পর রোগীরা জানান যে, তাঁরা কিছু দেখতে পারছেন না। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত তাঁদের কলকাতা মেডিক্যাল কলেজে ( Medical College Kolkata) স্থানান্তরিত করা হয় । সেখানেই তাঁদের আজ দ্বিতীয়বার চোখে অস্ত্রোপচার করা হয় বলে খবর মিলেছে।

হাসপাতাল সূত্রে খবর সংক্রমণ জনিত সমস্যার কারণেই সাময়িক ভাবে দৃষ্টিশক্তি হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়। কলকাতা মেডিক্যাল কলেজের RIO বিভাগের চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অস্ত্রোপচারের সময় কোনও গাফিলতির কারণেই এই ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে তাঁরা কথা বলছেন । এছাড়াও মেয়াদ উত্তীর্ণ কোনও ওষুধ ব্যবহার করা হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...