Saturday, April 4, 2026

নিট কাণ্ডে নজরে নিউটাউন, অভিজাত আবাসনে CBI হানা

Date:

Share post:

NEET কাণ্ডে এবার কলকাতার নিউটাউনের এক অভিজাত আবাসনে পৌঁছে গেল সিবিআইয়ের (CBI)একটি দল। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অমিত কুমার নামে এক ব্যক্তির ফ্ল্যাটে হানা দিল কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সূত্রের খবর ফ্ল্যাট তালা বন্ধ অবস্থায় থাকায় এক চাবিওয়ালাকেও নিয়ে যাওয়া হয়। যদিও এই সংক্রান্ত কোনও তথ্যই অফিসিয়ালি CBI আধিকারিকদের তরফে জানানো হয়নি।

পড়ুয়াদের জীবন, ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে গত ২২ জুন সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং গুজরাট থেকে মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা করে এই প্রশ্নফাঁসের ঘটনায় দুই চক্রীর নাম উঠে এসেছে। তাঁদের মধ্যে সিকন্দর যাদবেন্দু আগেই গ্রেফতার হয়েছেন। অন্য চক্রী সঞ্জীব মুখিয়াকে খুঁজছেন তদন্তকারীরা। সেই সূত্রেই এই অভিযান কীনা তা স্পষ্ট নয়।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...