Friday, June 26, 2026

চণ্ডীতলা থানার পুলিশের তৎপরতায় সোনার দোকানে চুরির কিনারা, প্রশংসা সুপারের

Date:

Share post:

চণ্ডীতলা থানার পুলিশের তৎপরতায় সোনার দোকানে চুরির কিনারা। চণ্ডীতলার বরতাজপুরের একটি সোনার ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতী! দোকানের CCTV-র ফুটেজে গয়না হাতানোর দৃশ্য ধরা পড়েছিল। ঘটনায় নিউটাউন থেকে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ (Police)। বুধবার, হুগলি (Hoogli) গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন (Kamanashis Sen) চণ্ডীতলা থানায় সাংবাদিক বৈঠকে OC-র প্রশংসা করেন।পুলিশ সুপার জানান, গত ২৯ জুন অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়। চণ্ডীতলা থানার ওসি জয়ন্ত পাল খুব ভালো কাজ করেছেন। তাঁর নেতৃত্বে একটি টিম নিউটাউন এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম তালিব হোসেন যিনি মধ্যপ্রদেশের সেন্ধুয়ার বাসিন্দা ও মেহদি হোসেন ওড়িশার ধোবিপাড়া নোয়াপাড়ার বাসিন্দা। অভিযুক্তরা যে বাইকটি ব্যবহার করেছিল সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, বাইকটির নম্বর দেখে সন্দেহ হয়। কারণ WB68 A0305 এই নম্বর নিজেরাই বসিয়েছিল দুষ্কৃতীরা।

বরতাজপুর সোনার দোকানে এই ঘটনার পরে চণ্ডীতলা থানা থেকে ব্যবসায়ীদের নিয়ে সমন্বয় বৈঠক করেন। পুলিশ সুপার (Kamanashis Sen) বলেন, অপরাধ হওয়ার আগে তা ঠেকাতে পারাটাই বড় কাজ। সেই চেষ্টাই করতে হবে। অভিযুক্তদের হেফাজতে নিয়ে গয়না উদ্ধার করা হবে। ব্যবসায়ী শেখ জাকির হোসেন বলেন, চারদিনের মধ্যে গ্রেফতার অভিযুক্তরা। পুলিশ ভালো কাজ করেছে।





Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...