Thursday, June 18, 2026

পড়লে মানতে হবে নিয়ম! পোশাক ফতোয়া জারি হতেই মুম্বইয়ের কলেজে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

Date:

Share post:

আর কলেজে পরে আসা যাবে না ছেঁড়া জিন্‌স, টি-শার্টের মতো পোশাক। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে মুম্বইয়ের (Mumbai) এক কলেজ। তবে কলেজে (College ) আসতেই পড়ুয়াদের নজরে পড়ে ওই নোটিশ। যা নজরে আসতেই তুমুল অশান্তি শুরু হয় কলেজ চত্ত্বরে। এমনকি বেশকয়েকজন পড়ুয়াকে ওই পোশাক পরার অপরাধে কলেজে ঢুকতেই দেওয়া হয়নি বলে অভিযোগ। তারপরই ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-ছাত্রীরা।

সূত্রের খবর, চেম্বুরের এনজি আচার্য ও ডিকে মারাঠে কলেজ (NG Acharya and DK Marathe College of Arts Science and Commerce) কর্তৃপক্ষ পড়ুয়াদের সাফ জানিয়েছে কলেজে আসতে হলে কলেজের নির্দিষ্ট করে দেওয়া পোশাক পরে আসতে হবে। কোনওরকম ছেঁড়া পোশাক পরে আসা যাবে না। কর্তৃপক্ষের জারি করা নোটিশে পরিষ্কার বলা হয়েছে, ক্যাম্পাসে থাকাকালীন শিক্ষার্থীদের অবশ্যই শালীন পোশাক পরতে হবে। ছাত্রেরা হাফ শার্ট বা ফুল শার্ট এবং ট্রাউজার পরতে পারেন। অন্যদিকে মেয়েরা পরতে পারেন ভারতীয় এবং ওয়েস্টার্ন পোশাক। কিন্তু পড়ুয়ারা এমন কোনও পোশাক পরবেন না, যা তাঁর ধর্মীয় পরিচয় প্রকাশ পায় বা সাংস্কৃতিক বৈষম্য দেখায়। ছেঁড়া জিন্‌স, টি-শার্ট কিংবা জার্সি কলেজে কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

দিন কয়েক আগেই কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসে হিজাব, টুপি বা ওই জাতীয় পোশাকের উপর নিষেধাজ্ঞা জারি করে। যা নিয়ে বম্বে হাই কোর্টে মামলা দায়েরও হয়। যদিও মঙ্গলবার সেই আবেদন খারিজ হয়ে যায় আদালতে। এবার ছেঁড়া জিন্‌স, টি-শার্ট পরার উপরেও জারি হল নয়া নিষেধাজ্ঞা।


Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...