Thursday, June 18, 2026

হার্দিক পান্ডিয়া এবার আইসিসি তালিকাতেও শীর্ষস্থানে

Date:

Share post:

সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। গ্রুপ এবং সুপার এইট পর্বে কার্যত প্রতি ম্যাচেই ব্যাটে-বলে অবদান রেখেছেন। ফাইনালে স্লগ ওভারে বুমরা, অর্শদীপের পাশাপাশি হার্দিক পান্ডিয়ার বোলিং ভারতকে রুদ্ধশ্বাস জয় এনে দেয়। এ বার সেই পুরস্কার মিলল আইসিসি ক্রমতালিকাতেও।সদ্য ঘোষিত আইসিসি অলরআউন্ডারদের তালিকায় দু-ধাপ উন্নতি হয়েছে তাঁর। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গাকে সরিয়ে অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান দখল করলেন ভারতের বিশ্বজয়ের অন্যতম হিরো হার্দিক পান্ডিয়া।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হতাশাজনক পারফরম্যান্স করেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতকে সরিয়ে অধিনায়ক করা হয়েছিল তাঁকে। সমর্থকদের বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল। পরিস্থিতি আরও কঠিন হয়েছিল কারণ, প্লেয়ার হিসেবেও পারফর্ম করতে পারছিলেন না হার্দিক। জাতীয় দলের জার্সি গায়ে চাপাতেই অবশ্য অন্য হার্দিককে দেখা যায়। বিশ্বকাপে ১৪৪ রান করেছেন হার্দিক পান্ডিয়া। বেশির ভাগই গুরুত্বপূর্ণ সময়ে। স্ট্রাইক রেট ১৫০-এরও বেশি। পাশাপাশি টুর্নামেন্টে নিয়েছেন ১১টি উইকেটও। সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট ফাইনালে বিধ্বংসী ব্যাটিং করা প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেনের উইকেট নিয়েছেন। শেষ ওভারেও বোলিং করেছিলেন হার্দিক। মাত্র ১৬ রান ডিফেন্ড করতে হত তাঁকে। মিলারকে ফেরান, ভারতের ৭ রানের রুদ্ধশ্বাস জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন পান্ডিয়া।

 

Related articles

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...