Saturday, June 27, 2026

চুঁচুড়া স্টেশনে থামলই না বর্ধমান লোকাল! যাত্রীদের নামাতে ফের ফিরল আগের স্টেশনে

Date:

Share post:

নির্দিষ্ট স্টপেজে থামার কথা ছিল ট্রেনটির। যাত্রীরা সবাই অপেক্ষা করছিলেন ট্রেন থেকে নামবেন বলে, কিন্তু যাত্রীদের না নামিয়ে ট্রেন সোজা পৌঁছে যায় হুগলি স্টেশনে (Hoogly Station)। পরে হুগলি স্টেশন থেকে আবার পিছনের দিতে চলতে শুরু করে ওই ট্রেন। ঘটনাটি ঘটেছে ৩৭৮৪৯ আপ হাওড়া-বর্ধমান (Howrah Burdwan) গ্যালপিং লোকালে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার ৩৭৮৪৯ আপ হাওড়া-বর্ধমান লোকাল সন্ধ্যা ৭টায় হাওড়া থেকে ছাড়ে। তবে ওই ট্রেন গ্যালপিং হওয়ায় হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে শ্রীরামপুর, শেওড়াফুলি, চন্দননগর ও চুঁচুড়াতে স্টপেজ ছিল ট্রেনটির। ওই ট্রেনের যাত্রীদের সূত্রে জানা গিয়েছে, এদিন চন্দননগর অবধি ট্রেন ঠিকই আসছিল। চুঁচুড়ায় নামার জন্য যাত্রীরা গেটের কাছে দাঁড়িয়েওছিলেন। কিন্তু ট্রেন থামেনি চুঁচুড়া স্টেশনে। চুঁচুড়ার পরের স্টেশন হুগলিতে গিয়ে ট্রেনটি দাঁড়ায়। যদিও সেখানে নির্ধারিত স্টপেজ ছিল না। এরপর ট্রেনটি আবার ৮ টা ১ মিনিটে চুঁচুড়ায় ফিরে আসে। এরপর সেখানে ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ফের বর্ধমানের উদ্দেশে রওনা দেয় লোকাল।

বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সিগনালের গন্ডগোল না কি চালকের গাফিলতি তা জানার জন্য তদন্ত করা হচ্ছে”। অন্যদিকে যাত্রীদের কথায়, ‘‘চন্দননগর পর্যন্ত সব ঠিকই ছিল। ৭ টা ৫৫ মিনিটে ট্রেনটি চুঁচুড়ায় ঢুকলেও না দাঁড়িয়ে সোজা হুগলি চলে যায়। চুঁচুড়ার যাত্রীরা বুঝতে পারছিলেন না যে কী হল! অনেকে দরজার কাছে চলে আসেন। কিন্তু ট্রেনটি আর দাঁড়ায়নি। হুগলি স্টেশনে গিয়ে দাঁড়ায়। সেখান থেকে আবার ৮ টা ১ মিনিটে চুঁচুড়ায় ফিরে আসে ট্রেনটি।’’


Related articles

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...